শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ফেসবুকে কাবাঘরের ছবি পোস্ট করায় নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বহু বাড়িঘর ভাঙচুর : কর্তৃপক্ষ সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টায়
প্রথম পাতা » অপরাধ » ফেসবুকে কাবাঘরের ছবি পোস্ট করায় নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বহু বাড়িঘর ভাঙচুর : কর্তৃপক্ষ সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টায়
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকে কাবাঘরের ছবি পোস্ট করায় নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বহু বাড়িঘর ভাঙচুর : কর্তৃপক্ষ সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টায়

 ---
অনলাইন ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ফেসবুকে মুসলমানদের পবিত্র কাবাঘরের জন্য অবমাননাকর ছবি পোস্ট করার জের ধরে হিন্দুদের অন্তত পাঁচটি মন্দির ও বহু বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর সেখানে কর্তৃপক্ষ সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ৩০ কিলোমিটার দূরবর্তী নাসিরনগর উপজেলা সদরে রোববার এই হামলার ঘটনা ঘটে।
---

তারা বলছেন, দুর্বৃত্তরা অন্তত ২০টি ঘর ও পাঁচটি মন্দিরে ভাঙচুর চালিয়েছে।

তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন, আক্রান্ত ঘরবাড়ির সংখ্যা আরো বেশী।

সাংবাদিক আকবর হোসেন নাসিরনগরের কয়েকটি গ্রাম ঘুরে দেখেছেন।

তিনি সেখান থেকে জানাচ্ছেন, হঠাৎ করে শত শত মানুষের মিছিল এবং সেই সাথে ভাঙচুর হিন্দু সম্প্রদায়ের মানুষকে আতঙ্কিত ও দিশেহারা করে তোলে।

তাদের অনেকেই ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে কেন তারা এই ধরনের আক্রমণের মুখে পড়েছেন।

স্থানীয় হিন্দুদের অনেকেই অভিযোগ করছেন সেখানকার মাদ্রাসাগুলোর অনেক ছাত্র এই হামলায় অংশ নিয়েছে।

আক্রান্তদের একজন, স্থানীয় স্কুল শিক্ষক নীলিমা দত্ত বলছেন, হামলার সময় যে আতঙ্ক তারা অনুভব করেছেন তার মাত্রা বলে বোঝানো কঠিন।

তিনি বলেন, দু’দিক থেকে এই হামলা ঘটে। আক্রমণকারীরা দরোজা জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে।

তবে তিনি বলেন এলাকার মুসলমান প্রতিবেশীরা তাদের রক্ষার চেষ্টা করেন।
---

সাংবাদিক যে কয়েকটি গ্রাম ঘরে দেখেছেন সেখানে বহু বাড়িতে যেমন ভাঙচুর হয়েছে তেমনি স্বর্ণ এবং নগদ অর্থ লুঠের ঘটনাও ঘটেছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। সুত্র : বিবিসি বাংলা





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)