শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিআইপিসিএল এর পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্যকে ‘রামপাল প্রকল্প’’সহ বাংলাদেশ থেকে বিতাড়িত করার দাবি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিআইপিসিএল এর পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্যকে ‘রামপাল প্রকল্প’’সহ বাংলাদেশ থেকে বিতাড়িত করার দাবি
বুধবার ● ২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিআইপিসিএল এর পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্যকে ‘রামপাল প্রকল্প’’সহ বাংলাদেশ থেকে বিতাড়িত করার দাবি

---সিলেট জেলা প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৩৩মি.) বিআইপিসিএল ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্যকে অবিলম্বে ‘রামপাল প্রকল্প’’সহ বাংলাদেশ থেকে বিতাড়িত করার দাবি জানিয়েছে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন।

১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে আয়োজিত নাগরিক বন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় নাগরিক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য বাংলাদেশের মাটিতে বসে জাতীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সুন্দরবন বাঁচানোর আন্দোলনে সম্পৃক্ত বিশিষ্ট নাগরিকদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। আন্দোলনকারীদের ‘এত পণ্ডিত’ বলে তুচ্ছতাচ্ছিল্য করছেন। যা শিষ্টাচার বহির্ভূত ও দুই দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বিরোধী । সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন-এর সমন্বয়ক আব্দুল করিম কিমের সভাপতিত্বে নাগরিকবন্ধন কর্মসূচি পালনকালে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান জ্বালানি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ ও প্রাণিবিজ্ঞানী।

রামপাল বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের অনেকে বাংলাদেশে তো বটেই, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও খ্যাতিমান এবং সম্মানিত ব্যক্তিত্ব।
বক্তারা আরও বলেন, উজ্জ্বল কান্তি ভট্টাচার্য, ভারতীয় নাগরিক, ভারত নিযুক্ত কর্মচারী, বাংলাদেশেরও একজন কর্মচারী তিনি-এর বেশি কিছু নন। এরকম একজন কর্মচারী, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন, অসম্মান করবেন আর তা গণমাধ্যমে প্রকাশের পর বিনা প্রতিবাদে ছেড়ে দেয়া হবে ?

আমরা কী এতই আত্মমর্যাদাহীন হয়ে পড়েছি ? বক্তারা প্রশ্ন করেন, এমন ঘটনা কি পৃথিবীর অন্য কোনো দেশে ঘটা সম্ভব ? বাংলাদেশের কোনো নাগরিক ভারতে গিয়ে সেদেশের সম্মানিত দূরের কথা, কোনো একজন নাগরিককে অসম্মান করে কথা বললে ভারত সরকারের ও সে দেশের মানুষের প্রতিক্রিয়া কী হতো ?

নাগরিকবন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, উদীচী সিলেটের ইন্দ্রানী সেন, ভূমিসন্তান বাংলাদেশ-এর আশরাফুল ইসলাম, সারী বাঁচাও আন্দোলনের আব্দুল হাই আল হাদী, বাউলশিল্পী বশির উদ্দিন সরকার, চিত্রশিল্পি সত্যজিৎ চক্রবর্তী, গণসঙ্গীত শিল্পী অরুপ বাউল, ক্ষ্যাপা তারুণ্যের আহবায়ক মহসিন আহমদ মুহিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর বদরুল ইসলাম চৌধুরী ও সুপ্রজিৎ তালুকদার, ছাত্র ইউনিয়ন সিলেট শাখার সভাপতি দিপঙ্কর দাশ গুপ্ত, সামাজিক সংগঠন নিনাই সভাপতি ডা. তায়েফ আহমদ চৌধুরী, সামাজিক সংগঠক আমীন তাহমিদ ও বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ ‘চতুষ্টয়’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক শাহ শরিফুদ্দিন।
সভাপতির বক্তব্যে আব্দুল করিম কিম বলেন, উজ্জ্বল কান্তি ভট্টাচার্যের ধৃষ্টতার কারণে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখিনি । সরকার এখন পর্যন্ত নীরব। কিন্তু সবার পক্ষ্যে নীরব থাকা সম্ভব নয়, উজ্জ্বল কান্তির ধৃষ্টতায় আমরা সংক্ষুব্ধ।

তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে আরও বলেন, অবিলম্বে এই ভারতীয় কর্মচারীকে অনভিপ্রেত বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বাংলাদেশ থেকে অবিলম্বে উজ্জ্বল কান্তি ভট্টাচার্যকে ‘রামপাল প্রকল্প’ সমেত বিতাড়িত করার দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)