শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি উপজাতীয় ঠিকাদার সমিতি’র কমিটি বৈধ নয়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি উপজাতীয় ঠিকাদার সমিতি’র কমিটি বৈধ নয়
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি উপজাতীয় ঠিকাদার সমিতি’র কমিটি বৈধ নয়

---ষ্টাফ রিপোর্টার :: (২৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১০.৫৬মি.) পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নবগঠিত কার্যকরী কমিটি বৈধ নয়। জেলা সমাজ সেবা কার্যালয়ে নিবন্ধনের পর থেকে গঠিত কোন কার্যকরী কমিটিই নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করেনি।

স্মারক নং ৪১.০১.৮৪০০.০০০.২৮.০২১.১৬.৬৯২ তারিখ ৭ নভেম্বর ২০১৬ মূলে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে সমিতির বরাবরে প্রেরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রেরিত পত্রে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদনবিহীন ও অনিয়মতান্ত্রিকভাবে গঠিত কার্যকরী কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনা না করার জন্য সমিতির কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৬ অগাস্ট ২০১৬ তারিখে ডাকা সাধারণ সভায় সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন না দিয়ে একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। যা গঠনতন্ত্র এবং সংগঠনের স্বার্থ পরিপন্থী বলে অনেক সাধারণ সদস্যের অভিযোগ রয়েছে।

তারা বলেন, সাধারণ সভার আমন্ত্রণ পত্রে কার্যকরী পরিষদ গঠন সম্পর্কে বলা হয়েছে ‘পরবর্তী কার্যকরী পরিষদ গঠন সংক্রান্ত আলোচনা’। কিন্তু কোন প্রকার আলোচনা ব্যতিরেকে কার্যকরী পরিষদের একটি তালিকা বের করে নিজেরা অনুমোদন দেন। কার্যকরী পরিষদ গঠন সম্পর্কে বিস্তারিত নিয়মাবলী গঠনতন্ত্রে উল্লেখ করা আছে। এ বিষয়ে গঠনতন্ত্রের ধারা প্রতিপালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিদায়ী কার্যকরী ও উপদেষ্টা পরিষদ।

তারা আরো বলেন, কার্যকরী পরিষদ গঠন সম্পর্কে গঠনতন্ত্রে দিক নির্দেশনা রয়েছে, নতুন করে আলোচনার কোন সুযোগ নাই। কিন্তু আলোচনার নামে বিদায়ী কমিটি নিজেদের ইচ্ছামত একটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদের ১ নং সদস্যের মাধ্যমে সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দের তীব্র আপত্তি সত্ত্বেও অনেকটা স্বৈরাচারী কায়দায় অনুমোদন করে নিয়েছে। পূর্বেকার পরিষদের দু/একটি কম গুরুত্বপূর্ণ পদ রদবদল করে সভাপতি ও সম্পাদকসহ বিদায়ী কমিটিকে নতুন কমিটি নাম দিয়ে স্বৈরতান্ত্রিক কায়দায় অনুমোদন নেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

জেলা সমাজ সেবা কার্যালয় থেকে প্রেরিত পত্রে জানা গেছে, ‘স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১’ এর আইন অনুযায়ী সংস্থাটি ১৯৮৮ সালে নিবন্ধনের পর থেকে আজ পর্যন্ত কোন অডিট প্রতিবেদন এবং বার্ষিক প্রতিবেদন দাখিল করেনি এবং গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮(খ) অনুযায়ী কার্যকরী কমিটি গঠন করে নিবন্ধন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)