শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-থানচি ১২০ কোটি টাকার পর্যটন সড়ক জঙ্গলের দখলে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-থানচি ১২০ কোটি টাকার পর্যটন সড়ক জঙ্গলের দখলে
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদম-থানচি ১২০ কোটি টাকার পর্যটন সড়ক জঙ্গলের দখলে

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) জঙ্গলের ভোগ দখলে চলে গেছে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের সর্বোচ্চ ও এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আলীকদম-থানচি পর্যটন সড়ক’৷ প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা৷ এছাড়াও পর্যটন খ্যাত এই সড়কটির দুপাশের পরিবেশ জঙ্গলের কারণে অনেকটা ভুতুড়ে রুপ ধারণ করার অপহরণ খুনসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে৷
দেশের সবচেয়ে উচ্চতায় অবস্থিত ‘পর্যটন রোড’ খ্যাত আলীকদম-থানচি সড়ক৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮শ মিটার উচ্চতায় অবস্থিত এ সড়কটির অবস্থান দেশের দৰিন-পূর্বের জেলা বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার মধ্যকায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ নির্মান প্রকৌশলী ব্যাটালিয়ন তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে ১৯৯১ সালে ৮০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সড়ক নির্মাণ কাজ হাতে নেয়া হলেও পরবর্তীতে ১২০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মান কাজ ২০১৫ সালের মাঝামাঝিতে সমাপ্ত হয়৷ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে গতবছর ১৩ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সড়কটির উদ্বোধন করেন৷
অনুসন্ধানে দেখা যায়, সড়কটির অব্যবস্থাপনার ফলে গত ১৪ অক্টোবর ২০১৬ ইং তরিখ দুটি মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে৷ গত মাসের শেষ সপ্তাহে আরো একটি মটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ১জন আহত হয়েছে৷ গত ০৭ মার্চ ২০১৫ ইং তরিখ সেনাবাহিনীর ডাম্ফার উল্টে ২জন নিহত ৪জন আহত হয়েছে৷ গত ০২ নভেম্বর ২০১৩ ইং তারিখ ওই সড়কের ১০ কিলো এলাকায় চাদের গাড়ি উল্টে গিয়ে ১ ব্যবসায়ী নিহত ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে৷ গত ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখ অপর একটি মটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ১জন আহত হয়েছে৷ গত ৫ ফেব্রুয়ারী ২০১৬ ইং তারিখ পিক-আপ উল্টে আহত হয়েছে ৪ জন৷
এছাড়াও সড়কের দু’পাশে প্রচন্ড জঙ্গলের কারণে সড়কের আশে পাশের এলাকায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে৷ যার কারণে এলাকাটি খুন, ধর্ষন, অপহরণ, চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিনত হয়েছে৷ অনুসন্ধানে আরো জানা যায়, ১৯ এপ্রিল ২০১৬ ইং তারিখ আলীকদমে ৩ ব্যবসায়ী অপহৃন করে নির্মমভাবে খুন করেছে সন্ত্রাসীরা৷ অপহরণের দুই দিন পর অপহৃতদের মৃত দেহ উদ্ধার করেছে প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গ৷ এর আগে একই বছরের প্রথম দিকে ১ জন কৃষক ও ২জন সন্ত্রাসী আহত হয়েছে৷
স্থানীয়রা মনে করেন, এই সড়কটিকে ঘিরে অত্র এলাকায় পর্যটনের অপার সম্ভাবনা সৃষ্টি হতে পারে৷ দেশের সর্বোচ্চ এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক হিসেবে এটিকে যদি সঠিকভাবে তত্বাবধান করা হয় তাহলে এটি দর্জীলিংকেও হার মানাবে৷ দেশী বিদেশী পর্যটকদের ভীড় জমবে এখানে৷ পর্যটকদের আগমনের ফলে এলাকার আদি শিল্প ও কৃষিজাত পন্য দেশে বিদেশে পরিচিতি লাভ করবে৷ সুতরাং এখনই সরকারকে এ সড়কটির উন্নয়ন ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের দবি আলীকদম-থানচি দুই উপজেলার বাসিন্দাদের৷
এবিষয়ে জানতে চাইলে থানচি-চিম্বুক এর প্রকল্প কর্মকর্তা মেজর হুমায়ুন বলেন গত আগষ্ট মাসে আমরা সড়কটি সড়ক ও জনপদ বিভাগকে হস্তান্তর করেছি৷ তার পরবর্তী এপর্যন্ত সড়ক ও জনপদের কোন লোকজন একবারের জন্যও এদিকে আসেনাই৷ ১৮ ফুট চওড়া রাস্তাটি জঙ্গলে ঢেকে বর্তমানে ৬ ফুটে চলে এসেছে৷ যার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে৷ গত এক দুই কয়েক মাসের মধ্যে ৪/৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে৷
অপরদিকে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি একাধিকবার কৌশলী বক্তব্য পেশ করে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করেন৷ এক পর্যায়ে তিনি বলেন, আমাদের প্রকৌশলী বিভাগে বর্তমানে লোকজনের স্বল্পতা রয়েছে, তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ অর্থ বরাদ্ধ পেলেই কাজ শুরু করব৷ তিনি আরো বলেন, সেনাবাহিনী আমাদেরকে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার কথা ছিল৷ কিন্তু তারা আমাদেরকে রাস্তাটি পরিষ্কার করে হস্তান্তর করেনাই৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ