শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যায় দুইজনের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যায় দুইজনের ফাঁসি
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যায় দুইজনের ফাঁসি

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৬মি.) টাকা ও মোবাইল ফোন লুট করে এক যাত্রীকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যা ও দুই জনকে আহত করার মামলায় দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে গাজীপুরের একটি আদালত৷

১৬ নভেম্বর বুধবার বেলা ২টায় গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷

দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটিচর পাড়া গ্রামের মো. হাবুলের ছেলে মো. রাসেল মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিছামনি গাংপাড়ের মৃত হোসেন মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (২৫)৷

হত্যা মামলায় এ দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে৷

তাছাড়া ট্রেন থেকে ফেলে আহত করায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ আর লুটপাটের ঘটনায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান৷

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, এ বছরের ২২ মার্চ মঙ্গলবার ঢাকার শাহজালাল আান্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. আবু সাঈদ (১৮), কক্সবাজারের উখিয়া উপজেলার রুমকা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হাসান মাহমুদ (২৬) ও নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন (১৮)৷

মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রেনটি গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকা অতিক্রমের সময় ওই তিন যাত্রীর কাছ থেকে দুর্বৃত্তরা টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে ছুরিকাঘাত করে ট্রেনের নিচে ফেলে দেয়৷

এসময় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্‍সক মমিনকে মৃত ঘোষণা করেন৷

এ ব্যাপারে ২৩ মার্চ বুধবার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মাহবুব আলম বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন৷ পরে আহতদের জবানবন্দি নিয়ে গত ২৭ মার্চ দুইজনকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠায় বলে জানান তিনি৷

তদন্ত শেষে গত ৩১ জুলাই ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আদম আলী আদালতে অভিযোগপত্র দেন৷ মামলাটি পরে ওই থানা থেকে গাজীপুর জজ আদালতে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের এ পরিদর্শক৷

মামলায় ১৩জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়৷ শুনানি শেষে বুধবার বিভিন্ন ধারায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত বুধবার এ রায় দেন৷

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি হারিছ উদ্দিন আহমেদ আসামি পক্ষে ছিলেন এডভোকেট ইউসুফ আলী৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)