শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আমনের বাম্পার ফলনে কৃষকের ঘরেঘরে এখন নবান্ন উত্‍সব
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আমনের বাম্পার ফলনে কৃষকের ঘরেঘরে এখন নবান্ন উত্‍সব
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমনের বাম্পার ফলনে কৃষকের ঘরেঘরে এখন নবান্ন উত্‍সব

---

গাবতলী প্রতিনিধি :: (২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) বগুড়া জেলা’সহ গাবতলী উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই৷ ফলন ভাল হওয়ায় খুশি কৃষক পরিবার৷ ফলে কৃষকের ঘরে চলছে নবান্ন উত্‍সব৷
জানাযায়, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন’সহ পৌরসভা এলাকায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ১৬হাজার ৪শ ৫০হেক্টর জমিতে৷ অর্জিত হয়েছে ১৬হাজার ৪শ হেক্টর জমিতে৷ যার উত্‍পাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬৫হাজার ৫শ মেট্রিক টন চাল৷ এছাড়াও এবছরে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪শত হেক্টর জমিতে৷ যার উত্‍পাদন লক্ষ্যমাত্রা ছিল ১হাজার ৬শত মেট্রিক টন চাল৷ ইতিমধ্যে অর্জিত হয়েছে ৩শ ৩০হেক্টর জমিতে৷ এর মধ্যে হাইব্রীড ২শ হেক্টর ও উপসী ১শ ৩০হেক্টর৷ তবে উপসী জাত ধান কর্তন করে দেখাগেছে প্রতি হেক্টর চালে ৩.৫মেট্রিক টন৷ যা গতবছরের চেয়ে প্রায় ১শত হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ করা হয়েছে৷ তবে বেশীর ভাগ কৃষক মাঠে ব্রি-ধান ৪৯ আমন ধানের চাষ করেছে৷ ফলে উপজেলার গ্রামাঞ্চলে আমন ধান সংগ্রহে কৃষক-কৃষানিরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন৷ দিনমজুর সংকটসহ মূল্যেবৃদ্ধি পেলেও কৃষক পরিবারগুলো এখন দম ফেলানোর সময় নেই৷ কৃষকের আঙ্গিনা জুড়ে এখন মৌ-মৌ গন্ধে মুখরিত৷ নবান্ন উত্‍সবে মেতে উঠেছে কৃষক পরিবার৷ সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখাগেছে, কৃষকরা এখন আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যসত্ম হয়ে উঠেছেন৷ কাগইল কৈঢোপ গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, এবছরে পরিবেশ অনূকুল ও ধান ক্ষেতে পোকা মাকড়ের আক্রমন কম থাকায় আমন ধানের ভাল ফলন হয়েছে৷ কৃষি বিভাগের পরামর্শে আমন ধান চাষ ও উত্‍পাদন বেড়েছে৷ ধানগাছ পোকা থেকে রক্ষা করতে পাচিং ও আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহার করে কোন কীটনাশক ছাড়াই পোকা দমন করা সম্ভব হয়েছে৷ রামেশ্বরপুর শুভপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, প্রতি বিঘায় ১৮থেকে ২২মন ধান পেয়েছি৷ এখন ধানের ন্যায্যমূল্যে পেলে আমরা খুশি৷ তাই তারা আমন ধানের ন্যায্য মূল্যে নিশ্চিত করতে সংশিস্নষ্ট কৃষি অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন৷ সোনারায় আটবাড়ীয়া বামুনিয়া গ্রামের কৃষক দুলু শাহ ও আব্দুল হান্নান জানান, আমন ধান কর্তন শেষে জমিতে শীতকালিন সবজি মুলা, ভূষ্টা ও আলু ফসল চাষ করা যাবে৷ গাবতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, কৃষি বিভাগের পৰ থেকে সার্বক্ষনিক পরামর্শের ফলে এবছরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে৷ উত্‍পাদন লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে৷ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, উপজেলা জুড়ে কৃষকরা আমন ধান কাটা-মাড়াই শুরম্ন করেছে৷ এবছরে ধানের ভাল ফলন হয়েছে৷ ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে৷ উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান জাহিদ, জাহাঙ্গীর আলম, ডিএস তনশ্রী, রিভা রানী, আক্তার জাহান ও জান্নাতুন মহল তুলি জানান, কৃষি বিভাগের সহযোগীতায় আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি৷ ফলে গাবতলীতে আমন ধানের ভাল ফলন হয়েছে৷ এখন কৃষকের ঘরে ঘরে চলছে নবান্ন উত্‍সব৷ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরৰণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, কৃষক মাঠ স্কুল ও কৃষকদের নিয়ে আমন ধান চাষ বিষয়ক উঠান বৈঠক’সহ কৃষি প্রশিৰণ কর্মশালা করা হয়েছে৷ ফলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)