শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা
রবিবার ● ৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের অবিস্মরণীয় ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমকে আন্দোলনের একটি অপরিহার্য শক্তি হিসেবে বর্ণনা করেন, যা মানুষের কণ্ঠস্বরকে ধারণ করে আন্দোলনকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রাথমিক পর্যায়ে যখন ছাত্রসমাজ তাঁদের শান্তিপূর্ণ দাবি আদায়ে ব্যর্থ হচ্ছিল, তখন তাঁরা দেশব্যাপী আন্দোলনের ডাক দেন। এই সময় গণমাধ্যম, বিশেষত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের খবর দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছিল। এর ফলে আন্দোলনটি কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি বৃহত্তর জন-আন্দোলনে রূপ নেয়।
বক্তারা আরও বলেন, সোশ্যাল মিডিয়াও জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং আন্দোলনকে সংগঠিত করতে ব্যাপক ভূমিকা রাখে। গণমাধ্যমের এই নিরবচ্ছিন্ন প্রচারের কারণেই আন্দোলনটি দ্রুতগতি লাভ করে এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লাভে সক্ষম হয়। এটি কেবল একটি ছাত্র আন্দোলন ছিল না, বরং গণমাধ্যমের সহায়তায় তা একটি গণ-অভ্যুত্থানে পরিণত হয়।
আলোচনা সভায় সাংবাদিকরা তাঁদের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা এবং স্মৃতিচারণ করেন। সাংবাদিকরা তাঁদের স্মৃতিচারণে ৪ আগস্ট ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের ওপর হওয়া হামলা ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন। তাঁরা বলেন, সেদিন সাংবাদিকদের রক্তে রাজপথ লাল হয়ে গিয়েছিল। এই ঘটনায় সাংবাদিক আতাউর রহমান ও রুহুল আমিন রিপন মারাত্মকভাবে আহত হন।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা হাসানুর রহমান সজীব ও সাকিবুজ্জামান সাকিব। এছাড়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, আন্দোলনে আহত সাংবাদিক রুহুল আমিন রিপন, সাংবাদিক উবায়দুল্লাহ রুমি, মহিউদ্দিন রানা, এহসানুল হক, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, হুমায়ুন কবীর, রেজাউল করিম রাজু, জাহিদ হাসান, ইসতিয়াক আহমেদ ইসহাক, হাবিবুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, গণমাধ্যম কেবল খবর পরিবেশন করে না, গণমাধ্যম সমাজের বিবেক হিসেবে কাজ করে। জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যম সেই দায়িত্বটি পালন করেছে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, গণমাধ্যম যেন তাঁরা তাঁদের পেশাগত সততা ও নৈতিকতা ধরে রেখে সমাজের উন্নয়নে কাজ করে যান। এ সভার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের অসামান্য অবদান এবং সাংবাদিকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)