শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শীতলক্ষ্যা নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
শীতলক্ষ্যা নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জুনিয়া গ্রামের পাশে বলদা নামক স্থানে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (আনুমানিক ৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯ নভেম্বর শনিবার বিকেল ৩টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাপাসিয়া উপজেলা শহর সংলগ্ন পূজা মন্ডপের পাশে শীতলক্ষা নদী থেকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে বলদা নামক স্থানে নদীর পশ্চিম পার্শ্বে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ দেখে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশে পঁচন ধরেছে বলেও জানায় উদ্ধারকারীরা।
কাপাসিয়া থানার এসআই কাজী আশরাফ জানান, লাশ উদ্ধারের সময় গলায় কাটার চিহ্ন দেখা গেছে। যুবকের পরনে কালো টি-শার্ট ও প্যান্ট রয়েছে।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবুবকর সিদ্দিক লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা