সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার আর নেই
বিশ্বনাথে মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার আর নেই
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার (৭০) আর নেই। তিনি ২০ নভেম্বর রবিবার বিকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ২১ নভেম্বর সোমবার সকালে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্তা) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক’র নেতৃত্বে থানার একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক কমান্ডার তৈয়ব আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছৈইফ উল্লাহ, মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, উস্তার আলী, আপ্তাব আলী, উস্তার আলী, ওয়াব আলী, মাহমদ আলী, আলকাছ আলী, আরফান আলী, খাজাঞ্চী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও এলাকার মুরব্বি তেরা মিয়া মিয়াসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার দীর্ঘদিন যাবৎ কিডনী রোগ ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ