মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য : স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য : স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাথে এক সৌজন্য সাক্ষাতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন , ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টাল গুলোর অবদান অনস্বীকার্য৷ সংবাদপত্র হিসেবে অনলাইন মিডিয়াকে মূল স্রোতধারায় নিয়ে আসা দরকার৷
তিনি আরো বলেন, যেহেতু অনলাইন সংবাদ গুলো দেশের গন্ডি পেরিয়ে বহি:বিশ্বে ছড়িয়ে পড়ছে তাই তথ্য প্রয়োগের ৰেত্রে অনলাইন মিডিয়াকে আরো একটু সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে৷ অনলাইনের জন্য নীতিমালা থাকা দরকার ৷ সে নীতিমালা যখনই আইন আকারে সংসদে উপস্থাপন করা হবে তাকে আইনে পরিনত করতে সহায়তা দেয়া হবে৷
তিনি অনলাইন মিডিয়াকে ডিজিটাল বাংলাদেশ গড়ার সারথি হিসেবে তথ্য সংগ্রহে সর্বৰেত্রে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান৷ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জাতীয় সংসদের স্পীকারের সহকারী পরিচালক (জন সংযোগ কর্মকর্তা) আবদুলস্নাহ সিবলী সাদিক৷ সাক্ষাতকালীন সময়ে বনপা ও অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল ও স্মারক সম্মাননা প্রদান করা হয় ৷
বনপা ও অনলাইন প্রেস ক্লাবের ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাৰাতে মিলিত হন৷ এসময় উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবীদ , বনপার সভাপতি শামসুল আলম স্বপন , বনপা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কর্ণেল (অব:) দিদারুল আলম বীর প্রতীক ( সাব সেক্টর কমান্ডার), বনপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধূরী , সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন , সহ-সভাপতি ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী , সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক রোকমুনুরজামান রণি , সমাজ কল্যাণ সম্পাদক সরকার রুহুল আমিন , মহিলা বিষয়ক সম্পাদিকা জহুরা পারভিন জয়া , সহ- সাংগঠনিক সম্পাদক জুঁই চাকমা , চট্টগ্রাম মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আকতার পপি, সদস্য রাশিদুল হাসান ,সহ- সাংগঠনিক সম্পাদক ওয়ালি উলস্নাহ ও সদস্য সীমা কস্তা ৷
আপলোড : ২৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩০ মিঃ





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব