শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবিতে মানববন্ধন

---পাবনা প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.)সুজানগর উপজেলার ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার ২৪ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বাছেত, সাতবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম শামছুল আলম, সাতবাড়ীয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন প্রমুখ।

বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত এ কলেজটি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষামন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এরপর এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ৬ জুলাই সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত মরহুম আহমদ তফিজ উদ্দিন এমপি’র শোক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখো জনতার উপস্থিতিতে এ কলেজটি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও দীর্ঘকাল কলেজটি জাতীয়করণ না করায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)