শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিদ্রোহী নেতা দেলোয়ার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিদ্রোহী নেতা দেলোয়ার
রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিদ্রোহী নেতা দেলোয়ার

---মুতাসিম, বরগুনা প্রতিনিধি ::( ১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৭মি.)‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই’ বহুল প্রচারিত এ কথাটি আবারও প্রমাণ করে দিলেন বরগুনার রাজনৈতিক অঙ্গণে এক সময়ের মাঠ কাঁপানো গণ মানুষের নেতা মো. দেলোয়ার হোসেন।

সকল জল্পনা-কল্পনাকে থামিয়ে দিয়ে বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মো. দেলোয়ার হোসেন।

সততা, নিষ্ঠা আর আপোষহীন প্রতিবাদী কণ্ঠের গুনে এক সময় তিনি জয় করে ছিলেন লাখো মানুষের ভালবাসা। সর্বশেষে, আস্থা ও বিশ্বাস আর পার্টির সাথে লেগে থাকার গুনে তিনি পূর্ণরায় ফিরে পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন।

বিদ্রোহী নেতা দেলোয়ার হোসেনের রাজনেতিক ক্যারিয়ারের নতুন এই বাঁককে কেন্দ্র করে বরগুনার আওয়ামী লীগের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে জনগনের দাবির মুখে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেন মো. দেলোয়ার হোসেন। তৎকালীন উপমন্ত্রী এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মো. দেলোয়ার হোসেন।

এসময় দেশেব্যাপী আওয়ামী লীগের পরাজয় হলে সরকার গঠন করে বিএনপি-জামাত জোট সরকার। সে সময় জোট সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে মো.দেলোয়ার হোসেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আহবানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে সংসদে যোগদান করেন ।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে
আবারও জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন মো. দেলোয়ার হোসেন। সে সময় ৮৪ হাজার ভোট পেয়েও পরাজিত হন তিনি। সেই থেকে আজ অবধি সকল লোভ লালসার উর্ধ্বে থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে বরগুনা জেলা আওয়ামী লীগের বিদ্রোহী নেতা হিসেবে সাধারণ জনগনের পাশে রয়েছেন প্রতিবাদী জননেতা মোঃ দেলোয়ার হোসেন।

জানা গেছে, উনসত্তরের গণ অভ্যুথানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে স্কুল জীবনেই রাজনীতির হাতেক্ষড়ি পচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর এক মহা ক্রান্তি লগ্নে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন , ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর একটানা বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন ।১৯৮৩ সালে বরগুনার আয়লা-পাতাকাটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন , ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দু’দুবার চেয়ারম্যান নির্বাচিত হন, এসময়ের মধ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে রাষ্ট্রীয় পুরুস্কার পান, এরপর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে জনগনকে সাথে নিয়ে বরগুনায় তীব্র আন্দোলন গড়ে তোলেন,১৯৯০ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন, সততা ও নিষ্ঠা আর প্রতিবাদী নেতৃত্বের গুনে একসময় বর্ষিয়ান নেতা সংগ্রামী নেতা মো. দেলোয়ার হোসেনের অধিষ্ঠিত হন বরগুনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতির পদে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)