শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসচাপায় নিহতের খবরে সড়ক অবরোধ, বাসে আগুন
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসচাপায় নিহতের খবরে সড়ক অবরোধ, বাসে আগুন
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বাসচাপায় নিহতের খবরে সড়ক অবরোধ, বাসে আগুন

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহতের খবরে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে সহকর্মীরা।

২৮ নভেম্বর সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মো. মামুন (৩২) স্থানীয় টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের লিংকিং ডিস্ট্রিবিউটর। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুপুর পৌনে ২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মামুনকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করে এবং আহত মামুনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

এদিকে বাসচাপায় মামুনের মৃত্যু হয়েছে এমন খবরে কারখানায় খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা পাশের রাস্তায় নেমে ওই বাসটিতে অগ্নিসংযোগ করে এবং রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। এতে ওই সড়কের চান্দনা-চৌরাস্তা-গাজীপুর অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জয়দেবপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং জয়দেবপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করে।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার মতিউর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মামুনকে গাজীপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সোমবার সিটি করপোরেশনের নলজানী এলাকার ঢাকা-গাজীপুর সড়কের সামনে টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওসি রেজাউল বলেন, দুপুর পৌনে ২টার দিকে কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাস মামুনকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বাসটিকে আটক করে বলে জানান তিনি।





আর্কাইভ