শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে পুলিশকে দেখে পালাতে গিয়ে যুবকের নদীতে ঝাঁপ : লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে পুলিশকে দেখে পালাতে গিয়ে যুবকের নদীতে ঝাঁপ : লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পুলিশকে দেখে পালাতে গিয়ে যুবকের নদীতে ঝাঁপ : লাশ উদ্ধার

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২২মি.) সিলেটের বিশ্বনাথে ভারতীয় ‘তীর খেলার আস্তানায় হানা দিতে যাওয়া পুলিশ দেখে পালাতে গিয়ে ‘শাহিনুল ইসলাম শাহীন’ নামক যুবক সুরমা নদীতে ঝাঁপ দিয়েছেন। অতঃপর তিনি (শাহীন) নিখোঁজ হয়ে গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উপজেলার লামাকাজী বাজার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা ৫টায় ঘটনা ঘটে। নিখোঁজ আসামী শাহীন হলেন লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত রইছ আলীর পুত্র। এসময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) মাসুদুর রহমান মাসুদ’সহ এক দল পুলিশ অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ও ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদেরকে উদ্ধার করা হয়। এরআগে জুয়ার আসর থেকে থানা পুলিশ সিলেটের জালালাবাদ থানার খালপাড় গ্রামের গোলাম রেজার পুত্র আবদুল লতিফ (৩২) ও একই গ্রামের আসদ আলীর পুত্র জুনেদ আহমদ (২৫)’কে আটক করে। আর কয়েকজন আটক করলে স্থানীয় লোকজন তাদের ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ দাবি করে। শাহিনুল ইসলামকে প্রায় সাড়ে ৪ঘন্টা পর নদী থেকে রাত সাড়ে ৮টায় মৃতদেহ উদ্ধার করে ডুবুরী দল।
নদীতে ঝাঁপ দেওয়া শাহীন নিখোঁজ থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এসময় বিক্ষোদ্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, মুরব্বী আবদুর রহমান, ফয়জুল হক, ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ, এসআই হাবিবুর রহমান’সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ শাহিনুল ইসলাম শাহীন’র সন্ধানের (উদ্ধার) জন্য রাত ৭টায় সিলেট থেকে আসা ফায়ার ব্রিগেডের ডুবুরি দল প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে লামাকাজী বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এঘটনার সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে ঘটনাস্থল উপস্থিত হন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লামাকাজী এলাকায় চলমান ভারতীয় ‘তীর’ খেলার জুয়ার আস্তানায় অভিযান চালানোর জন্য বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ’র নেতৃত্বে এক দল পুলিশ বুধবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পথিমধ্যে শাহীন নামক ওই ব্যক্তি পুলিশ দেখে দূর দেয়। পুলিশ তাকে পেছন থেকে দাড়াঁনোর চেষ্ঠা করলেও, শাহীন না থেমে আরো জোরে দূরে ওই এলাকায় দিয়ে বহমান সুরমা নদীতে ঝাঁপ দেয়। কিছু দূর সাঁতার দিয়ে যাওয়ার পর শাহীন পানিতে তলিয়ে যায়। শাহীন নদীতে ঝাঁপ দিয়ে পানিতে নিখোঁজ হয়ে পড়েছে সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা বিক্ষোদ্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে বিক্ষোদ্ধ জনতা পুলিশকে ধাওয়া করেন। পুলিশ জনতায় ধাওয়ায় রাগীব-রাবেয়া উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজে অবস্থান নেয়। এসময় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তিতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে উদ্ধার করে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় এরির্পোট লেখা পর্যন্ত নদীতে ঝাপ দেয়া নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি বলে জানাযায়।
‘শাহীন’ একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দাবি করে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, জুয়াড়ীদের গ্রেফতার করার জন্য লামাকাজী এলাকায় গতকাল বুধবার বিকেলে পুলিশ অভিযান চালানোর প্রস্তুতিকালে, পুলিশ দেখে ‘শাহীন’ দূরে পালিতে গিয়ে নদীতে ঝাঁপ।
লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার বলেন, পুলিশ দেখে শাহীন পালাতে ঘিয়ে নদীতে ঝাঁপ দেয়। তার সন্ধানের জন্য ফায়র ব্রিগেডের ডুবুরি দলের প্রচেষ্ঠায় তার (শাহীন) সন্ধানের জন্য প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পুলিশ জুয়াড়িদের আস্তানায় হানা দেয়। এসময় ৬জন জোয়াড়িকে আটক করলে স্থানীয় জনতা ৪জনকে ছিনিয়ে নিয়ে যায়। তবে নদীতে ঝাপ দেয়া ব্যক্তি পুলিশ ধাওয়া করেনি বলে তিনি জানান। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ