বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে চাঁদা না দেওয়ায় প্রবাসীর খড়ের গাদায় আগুন
রাউজানে চাঁদা না দেওয়ায় প্রবাসীর খড়ের গাদায় আগুন
নয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর গ্রামে দক্ষিণ কোরিয়া প্রবাসী মিল্টন বড়ুয়া গত নভেম্বর মাসে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় রনি বড়ুয়া,শ্যামল বড়ুয়া ও রিপন বড়ুয়া মোটা অংকের চাঁদা দাবি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়া প্রবাসী মিল্টন বড়ুয়া’র পরিবারের সদস্যরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্থানীয় কতিপয় যুবকদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাড়ি নির্মানের সামগ্রী আনতে বাধা দেয়। প্রতিবেশীদের বাধাঁর মুখে চাঁদা আদায় করতে ব্যর্থ হলে ১ ডিসেম্বর ভোর রাত আনুমানিক ৩ টার দিকে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।
এতে দক্ষিণ কোরিয়া প্রবাসী মিল্টন বড়ুয়া’র তিন বিঘা ধানের খড় পুড়ে ছাই হয়ে যায়।
প্রবাসী মিল্টন বড়ুয়ার বৃদ্ধ পিতা থানায় মামলা করলে আরও বড় ক্ষতি করবে বলে হুমকি দেয় বলে অভিযোগ করেন প্রবাসীর পিতা। প্রাণের ভয়ে আতংকে রয়েছেন বলেও জানান তিনি।
প্রশাসন স্বপ্রনোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা