শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » বিদায় হাতিয়ার, আর কোন রক্তপাত নয় : ঊষাতন তালুকদার এমপি
প্রথম পাতা » কৃষি » বিদায় হাতিয়ার, আর কোন রক্তপাত নয় : ঊষাতন তালুকদার এমপি
বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদায় হাতিয়ার, আর কোন রক্তপাত নয় : ঊষাতন তালুকদার এমপি

---সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: মনে পড়ে সেই ১৯৯৮ সালের ১০ ই ফেব্রুয়ারীর স্মরণীয় ঐতিহাসিক সকাল বেলার কথা । খুব ভোর সকালে পাহাড়ের জনমানুষের রোল পথে নামে । হৈই হৈল্লোলে সবুজ পাহাড়ের নীরবতা ভেঙ্গে যায় । মানুষের চোখে মুখে হাসি খুশীর প্রতিচ্ছবি, ঘরে ঘরে আনন্দের বন্যা । সবাই দলবেঁধে ছুঁটে চলেছে খাগড়াছড়ি স্টেডিয়ামের দিকে ।

শেখ হাসিনা আসবেন আজ ! সন্তু লারমা শান্তিবাহিনীর নেতা কর্মীদের নিয়ে আজ অস্ত্র সমর্পন করবেন ! জাতীয়- আন্তর্জাতিক মিডিয়া গুলো জড়ো হয়েছে বেশ কয়েকদিন যাবৎ । হাজার হাজার মানুষের ঢল নিমিষে খাগড়াছড়ি স্টেডিয়ামকে পরিপূর্ণ করে তোলে ।

শেখ হাসিনাকে একে-৪৭ রাইফেল হাতে তুলে দিয়ে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বিনিময়ে এক সাদা গোলাপ উপহার পান । পরপর শান্তি বাহিনীর সদস্যদের একে একে অস্ত্রগুলো সারিবদ্ধ ভাবে সাজিয়ে জমা দেয়া শেষ হলে শেখ হাসিনা শান্তির উদ্দেশ্য সাদা কবুতর আকাশে উড়িয়ে দেন ।
সন্তু লারমা দৃঢ় কন্ঠে বলেন, আমরা আশারাখি যে এখানে এখন থেকে শান্তি এবং প্রগতি স্থায়িত্ব হবে । ফিল্ড কমান্ডার ঊষাতন তালুকদার বলেন, “বিদায় হাতিয়ার, আর কোন রক্তপাত নয়” ।
অন্য দিকে নেত্রী শেখ হাসিনা আবেগতাড়িত কন্ঠে বলেন, “আমরা শান্তি চায়, সংঘাত নয়, ধ্বংস নয়; অগ্রগতি চাই এবং অনগ্রসরতা নয়” ।
আজ থেকে ১৯ বছর আগে এমন স্মরণীয় মুহূর্তকে নতুনভাবে স্মরণ করছি এই কারণে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার মনে পড়বে কিনা জানি না, সেদিনের কত আনন্দের মুহূর্তগুলো, যেগুলো এখন আগুনের ছাইয়ে ভষ্মীভূত হয়ে গেছে ।

এখনো রক্তের লালে রঞ্জিত পাহাড়ের জনপথ । কই সেসব অমৃত শান্তির বাণী ? আর আশ্বাস ? পাহাড় এখনো কেনো কাঁদে ? পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সাবেক গেরিলা প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমার এবং  ২৯৯ আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার আশ্বাস গুলো পাহাড়ের বাস্তবতাতে মিথ্যা প্রমাণ করেছে । কই সেই শান্তি,কই সেই চুক্তি এবং বাস্তবায়ন ?

ছবি ও লেখাটি অমিত হিল চাকমা’র পেইজ থেকে সংগ্রহ করা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)