শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
রাঙামাটি, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দৃষ্টি প্রতিবন্ধি শ্যামল দাসের শেষ অবলম্বন টুকু পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
প্রথম পাতা » অপরাধ » দৃষ্টি প্রতিবন্ধি শ্যামল দাসের শেষ অবলম্বন টুকু পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৃষ্টি প্রতিবন্ধি শ্যামল দাসের শেষ অবলম্বন টুকু পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৪৪মি.)১০ বছর বয়সে পক্স হয়ে দৃষ্টি হারান ঝিনাইদহের শ্যামল দাসের (৩৫) কষ্টই যেন তার জীবন সঙ্গী। ১৮ বছর বয়সে বিয়ের পর কষ্টের সঙ্গী হিসেবে পেয়েছিলেন স্ত্রী মমতা রানিকে। কষ্টের সংসারে একটু সচ্ছলতা আনতে ৫ বছর আগে মমতা রানি তাকে নিয়ে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন।

মমতা ঢাকার হল মার্ক গ্রুপের একটি প্রতিষ্ঠানে কাজ নেন। ৪ বছর পর ২০১৩ সালের মার্চের মাঝামাঝি সময়ে আলোচিত রানা প্লাজার গার্মেন্টে কাজ নেন তিনি। ওখানে ১মাস ১৩দিন কাজ করার পর ঘটে যায় রানা প্লাজা ট্রাজেডি। নিহত হন মমতা রানি। স্ত্রীর মৃত্যুতে আবারো অসহায় হয়ে পড়েন দৃষ্টি প্রতিবন্ধি শ্যামল দাস। উপায়ন্তর না পেয়ে ফিরে আসেন নিজ গ্রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে। সেসময় সরকারের পক্ষ থেকে সামান্য কিছু টাকা আর্থিক সাহায্য পেয়েছিলেন। বাড়ি ফিরে সেই টাকা দিয়ে নিজ বাড়িতেই শুরু করেন চাটাইয়ের ব্যবসা।

গত রবিবার বেঁচে থাকার সেই শেষ অবলম্বন টুকু পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। প্রায় ২৫ হাজার টাকার চাটাই পুড়ে যাওয়ায় পথে বসেছেন দৃষ্টি প্রতিবন্ধি শ্যামল। বৃদ্ধ মা, ছোট ভাই ও ২ ছেলেসহ ৫সদস্যের সংসার নিয়ে দিশেহারা শ্যামল দাসের চোখের জলই এখন তার নিত্য সঙ্গী।

শ্যামল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১০ বছর বয়সে পক্স হয়ে দু’চোখ নষ্ট হয়ে যায়। বাবা ফকির দাস জীবিত থাকা কালীন বাবার কাজে সাহায্য করতেন তিনি। ১৮ বছর বয়সে বিয়ে করেন মমতা রানিকে। বিয়ের কয়েক বছর পর বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব এসে বর্তায় তার ওপর।

শ্যামল আরো বলেন,‘ অন্যের কাছে হাত পাতা লজ্জার। তাই দু’চোখ হারিয়েও কখনও সবল দুই হাতকে ভিক্ষার হাতে পরিণত করিনি। এক সময় ছোট ভাইয়ের সহায়তায় বিভিন্ন গ্রাম ঘুরে স্টেশানারি দ্রব্যাদি ফেরি করে বিক্রি করতাম। এরই মধ্যে দুই ছেলে সন্তানের বাবা হই। ছেলে মিঠুন দাস (১৪) ও সম্রাট দাস (১২) বড় হলে সংসারের খরচ বেড়ে যায়।

তখন স্ত্রীর পরামর্শে কাজের উদ্দেশ্যে ২০০৮ সালের দিকে ঢাকায় চলে যাই। ওখানে ভালোই চলছিলো। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে সাভারের রানা প্লাজা ট্রাজেডি।’

একটু থেমে চোখের জল মুছতে মুছতে বলেন, আবার অসহায় হয়ে পড়ি। বাধ্য হয়ে ফিরে আসি গ্রামে। ২ ছেলে ও ছোট ভাইকে সাথে নিয়ে শুরু করি চাটাইয়ের ব্যবসা। ওই ব্যবসায়ই ছিলো আমাদের বেঁচে থাকার অবলম্বন।

২৬ নভেম্বর দিবাগত রাতে বাড়ির সাথেই মুদি দোকানের পাশে রাখা চাটাইয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। তাতে প্রায় ২৫ হাজার টাকার চাটাই পুড়ে যায়। দুর্বৃত্তরা চাটাই পুড়িয়ে দেয়ায় শ্যামল দাস এখন দিশেহারা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই লিটন কুমার বিশ্বাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাদের থানায় এসে এজাহার দিতে বলেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)