শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ৩ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও রাঙামাটি সরকারী মহিলা কলেজের সহাকারী অধ্যাপক এম. রাশেদুল হক এ ফলাফল ঘোষনা করেন।
ভাইস চেয়ারম্যান পদে জিটিভির খাগড়াছড়ি প্রতিনিধি এ্যাড. মো. জসিম উদ্দিন মজুমদার খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা-কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩১৪।
অন্যদিকে সাধারন সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলম, তার প্রাপ্ত ভোট-৪১৪।
ভোটারদের সমর্থন নিয়ে কার্যনির্বাহী সদস্যের পাঁচ পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন,প্রাপ্ত ভোট-৩৪৩, ক্যাজরী মারমা, প্রাপ্ত ভোট-৩২১, ধীমান খীসা,প্রাপ্ত ভোট-৩১৫, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,প্রাপ্ত ভোট-২৯২ ও মো. ইসমাইল হোসেন, প্রাপ্ত ভোট-২৬১।
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে ১১জন প্রতিদ্বন্ধিতা করেছেন।
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ৭‘শ ৭৭ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৫ ভোট ,সাধারণ সম্পাদক পদে ৪ ভোট ও কার্যকরী সদস্য পদে ২৪ ভোট বাতিল হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ