শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জাতীয় পরিচয় পত্র জালিয়াতির মূল হোতা গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » জাতীয় পরিচয় পত্র জালিয়াতির মূল হোতা গ্রেফতার
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় পরিচয় পত্র জালিয়াতির মূল হোতা গ্রেফতার

---সিলেট প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মি.) স্কুল কলেজের সার্টিফিকেটসহ পুলিশ ক্লিয়াসন্স, এমনকি জাতীয় পরিচয়পত্র পর্যন্ত তৈরি করে দেয়া তার কাছে অতি সাধারণ কাজ। বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি তার মূল পেশা।

অবশেষে সিলেটের জেলা নির্বাচন অফিসে এসে ঘুষ দিয়ে জাল পরিচয়পত্র বৈধ করতে গিয়ে এখন পুলিশের খাঁচায় বন্দি সেই ভয়ংকর জালিয়াত তাজুল ইসলাম।

কে এই তাজুল : তাজুলের বাড়ি জৈন্তাপুরের নিজপাট পানিয়ার আড়ি গ্রামে। তার বাবার নাম এনাম আহমদ। এলাকায় তার রিক কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান থেকেই সে দীর্ঘদিন থেকে নানান জালিয়াতি চালিয়ে যাচ্ছিল।

যেভাবে পুলিশের খাঁচায় : জৈন্তাপুরের নিজপাট এলাকার মৃত হাসান আলীর ছেলে দুলাল উদ্দিন । তার প্রতিবেশি জয় বাহাদুর ছত্রির স্ত্রী বিঞ্চু মায়া ছত্রির জাতীয় পরিচয়পত্রের একটি ভূল সংশোধনের জন্য তাজুলের কাছে যান। তাজুল তা সংশোধনের নামে এবং জেলা নির্বাচন অফিসে সেটি সঠিক কি না তা যাচাই করে দেওয়ার নামে ২ বারে দুলালের কাছ থেকে ১৪’শ টাকা নেয়।
৪ ডিসেম্বর দুপুরে তা যাচাই করতে এসে ফেঁসে যায় তারা দুজন।

উল্লেখ্য, বিঞ্চু ছত্রির জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করে তাজুল দুলালের হাতে তুলে দেয় সপ্তাহখানেক আগে। বিঞ্চু ছত্রি জেলা নির্বাচন অফিসে বসে এ প্রতিবেদককে জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের সাপ্তাহখানেক অতিবাহিত হলেও জেলা নির্বাচন অফিসে সেটি সঠিক কি না তা যাচাই করার কথা বললে সে নানা টালবাহানা করতে থাকে। কথামতো যাচাই করতে নির্বাচন অফিসে আসতে দিন ঠিক করলেও নানা কারণ দেখিয়ে সে আর আসেনা।

অবশেষে সোমবার তাকে নিয়ে তিনি দুপুরের দিকে জেলা নির্বাচন অফিসে আসেন। এখানে এসে দুলাল সিনিয়র নির্বাচন অফিসার আজিজুল ইসলামকে কার্ডটি সঠিক কি-না দেখতে বললে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এটা একটা নকল কার্ড।

এসময় তাজুল অফিসারকে ‘কিছু টাকা পয়সা’ দিবে বলে সাধাসাধি করে। জেলা নির্বাচন অফিসার তখন গোয়েন্দা পুলিশকে খবর দেন। বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল নির্বাচন অফিসে এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাজুল একেকবার একেক তথ্য দেয়।

তাজুল তার বাবার নাম, গ্রামের নাম ইত্যাদি তথ্যে সে একেক সময় একেক কথা বলে। গোয়েন্দারা নির্বাচন কর্মকর্তাদের সাহায্যে তাজুলের ল্যাপটপ এবং আইডিকার্ডের মূল মালিক বিঞ্চু ছত্রিকেও নির্বাচন অফিসে উপস্থিত করেন।

তাজুলের ল্যাপটপে জালিয়াতির ভুড়ি ভুড়ি প্রমাণ মেলে। যা দেখে হতবাক হয়ে পড়েন গোয়েন্দা কর্মকর্তারা।

নির্বাচন অফিসের কর্মকর্তারা সেটা চালু করে দেখেছেন সেখানে স্কুল কলেজের সার্টিফিকেট থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র এমনকি কয়েকটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও রয়েছে।

বিঞ্চু ছত্রি জানান কার্ড সংশোধনের জন্য তিনি দুলালকে দিয়েছিলেন। দুলাল সেটা ঠিক করে দিবেন বললেও তার কাছে কোন টাকা পয়সা দাবি করেননি।

৪ ডিসেম্বর রাত ১০টার সময় সিলেট মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশের কাছে দুলাল ও তাজুলকে তুলেদেন নির্বাচন কর্মকর্তারা।জালিয়াতীর শাস্তি প্রসঙ্গে সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা এজহারুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নির্বাচনী আইন অনুযায়ী ভোটার আইডিকার্ড জালিয়াতীর সাজা অনধিক ৭ বছরের জেল। সাথে ১ লক্ষ টাকা জরিমানার বিধানও রয়েছে।
এ বিষয়ে একটি মামলা দায়েরের করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ