শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
সিলেটে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
সিলেট প্রতিনিধি :: (২৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৫৪মি.) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে “জয়িতা অনেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি’র আওতায় সিলেট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিলেটের উদ্যোগে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ১০ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রোকেয়া পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, শিশু একাডেমীর পরিচালক সাইদুল ইসলাম, নারী নেত্রী সালমা বাছিত, এডভোকেট সালমা সহ বিভিন্ন স্তরের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিলেটের ৫ জয়িতাকে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তার মধ্যে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে গাজী লায়লী আক্তার স্বপ্না, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরজাহান বেগম, সজল জননী নারী ক্যাটাগরিতে রিনা রানী দেব, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী পপি রানী দাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে শাহিদা শিকদারকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় ৫ জয়িতা তাদের জীবনের নানা প্রতিকুলতা ও সংগ্রামের মধ্যে দিয়ে সাফল্য অর্জনের গল্প তুলে ধরেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ