শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া ( মোড়ল মার্কেট) এলাকায় বৃহস্পতিবার রাতে এক শিশু স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷

৩০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ শিশু স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে৷ নিহত শিশুর নাম নাজনীন (৭)৷ সে কিশোরগঞ্জ জেলার ভৈবরের মাইজচর এলাকার আক্কাস আলীর মেয়ে৷

নাজনীন শ্রীপুরের চকপাড়া এলাকায় তার নানা হাসমত আলীর বাড়িতে থেকে স্থানীয় চকপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো৷

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার রাতে নানী মিনুজা বেগমের সঙ্গে বসতঘরে ঘুমিয়ে ছিল নাজনীন৷ রাত ২টার দিকে পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন লোক দরজা খুলতে বলেন৷ এক পর্যায়ে নানী দরজা খুলে দিলে তিন জন লোক ঘরে ঢুকে পড়ে৷ তারা নাজনীনকে ঘুম থেকে তুলে টেনে হেঁচড়ে ঘরের বাইরে নিয়ে যায়৷ নানী তাদের বাধা দিলে তাকে ঘরে রেখে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা আটকে দেয়৷ এ সময় নানী ঘরে থেকে চিত্‍কার করতে থাকেন৷ তার ডাক শুনে এক প্রতিবেশী নারী ঘরের দরজা খুলে দেয়৷ এ সময় নানী ঘরের সামনে বারান্দায় নাজনীনের গলা কাটা লাশ দেখতে পান৷

শুক্রবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠায়৷

উল্লেখ্য, প্রায় সাড়ে তিনবছর আগে আক্কাছ আলী দ্বিতীয় বিয়ে করে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় বসবাস করেন৷ পরবর্তীতে নাজনীনের মা আসমা বেগম বিয়ে করে স্থানীয় মাওনা সলিং মোড় এলাকায় দ্বিতীয় স্বামীর কাছে চলে যান৷ চকপাড়া এলাকায় নাজনীনের নানা হাসমত আলী হাসু, নানী মিনুজা বেগম, মামা রিপন মিয়া ও নাজনীন বসবাস করতেন৷ ঘটনার রাতে নানা হাসু টাঙ্গাইলে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন৷ রিপন ছিলেন ঢাকায়৷ বাড়িতে শুধু নানী ও নাতনী ছিলেন৷

নিহতের মামা রিপন মিয়া প্রতিনিধিকে জানান, প্রায় তিন বছর আগে স্থানীয় আজগর আলীর ছেলে আব্দুল করিম ও আব্দুল কাদির মধ্যস্থতা করে তার বাবা হাসমত আলী ওরফে হাসুর চকপাড়ার প্রায় ১১শতাংশ জমি শ্রীপুরের নয়নপুর এলাকার ইয়াকুব আলী মেম্বারের ছেলে এমদাদুল হকের কাছে বিক্রি করে দেন৷ এ সময় তারা তার কাছ থেকে ১৭লাখ টাকা নিয়ে অন্যত্র জমি কেনার আশ্বাস দেন এবং চকপাড়ায় তাদের জমিতে তিন কক্ষের একটি বাড়িতে থাকার ব্যবস্থা করেন৷ টাকার বদলে ওই বাড়িসহ কিছু জমি তার বাবার কাছে বিক্রিরও প্রতিশ্রুতি দেন তারা৷ এরপর থেকে তারা ওই বাড়িতেই বসবাস শুরু করেন৷

কয়েকবছর পর ওই বাড়িসহ জমি রেজিস্ট্রি করার জন্য চাপ দিলে করিম ও তার ভাই কাদির নানা তালবাহানা শুরু করেন এবং ওই বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেন৷ এ নিয়ে করিম ও কাদিরের সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছিল৷ দেড় বছর আগে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে একটি মোটরসাইকেল চুরির মিথ্যা মামলায় আসামি করে তাকে এলাকা ছাড়া করা হয়৷ নাজনীন হত্যার ঘটনায় তাদের হাত রয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্য।

আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ৩.১৮ মিঃ





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)