সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাবিপ্রবি আবাসিক হল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
শাবিপ্রবি আবাসিক হল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
সিলেট প্রতিনিধি :: সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ ডিসেম্বর সোমবার ভোর রাত সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।
শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, হলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহিরাগতরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় এ অভিযান চালানো হয়েছে।
এর মধ্যে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে সবচেয়ে বেশী পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে। পরবর্তীতে রুমটি সিলগালা করা হয়েছে। তবে কোনও বহিরাগতকে আটক করা যায়নি।

শাহপরাণ হল থেকে ৪৩টি জিআইপাইপ ও ১৪টি দা উদ্ধার করা হয়েছে। বঙ্গবন্ধু হল থেকেও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ৪২৬ নম্বর কক্ষটি শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রণ করেন। তবে ইমরান বলেন, রুমটি তার নিয়ন্ত্রিত নয়। ছাত্রলীগের একজন সহ-সভাপতি রুমটি নিয়ন্ত্রণ করেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালিয়েছে।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা