শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানের লামায় স্কুল শিক্ষিকা খুন
বান্দরবানের লামায় স্কুল শিক্ষিকা খুন

বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের লামা পৌরসভার সমিল পাড়ায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮) কে গলা কেটে খুন করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)৷ শুক্রবার রাত ৯টায় সমিল পাড়ার ভাড়া বাসায় পাষান্ড স্বামী কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠকর্মী থোয়াইশৈমং মার্মা লোমহর্ষক এ হত্যা কান্ডের ঘটনা ঘটায়৷ স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশের নিকট সে নিজ হাতে হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে৷ লাশ উদ্ধার করে লাশ ময়নাতদনত্মের জন্য মর্গে পাঠিয়েছে লামা থানা পুলিশ৷
জানা গেছে, গত তিন মাস পূর্বে লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্যচিং মার্মার সাথে বান্দরবানের মেঘলার অধিবাসি কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী থোয়াইশৈমং মার্মা বিয়ে হয়৷ মাইক্যচিং মার্মা রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কমরত আছেন৷ তারা স্বামী স্ত্রী দুইজনই পৌরসভার সমিল পাড়ায় একটি তিন তলা বিল্ডিংয়ের ৩য় তলায় একটি রুমে ভাড়া নিয়ে বসবাস করে আসছে৷
বাসার আশেপাশের লোকজন জানিয়েছেন রাত ৮টার দিকে ওদের রম্নম থেকে ঝগড়ার আওয়াজ শুনা যায়৷ রাত সাড়ে ৮টার দিকে স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মার আত্মচিত্কারের আওয়াজ শুনা যায়৷ আশেপাশের লোকজন আওয়াজ শুনে বাসার দিকে এগিয়ে আসলে ঘাতক থোয়াইশৈমং রক্তমাখা দা নিয়ে লোকজনকে আক্রমণের উদ্দেশ্যে ছুটে আসে৷ স্থানীয় লোকজন থানায় খবর দিলে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের সহায়তায় ঘাতককে আটক করে নিয়ে যায়৷
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আপলোড :৩১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ: সময় : সকাল ১১.১৫ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা