শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » উচ্চঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরিবর্তে এখন সংস্কারে পক্ষে সিসিক
প্রথম পাতা » প্রধান সংবাদ » উচ্চঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরিবর্তে এখন সংস্কারে পক্ষে সিসিক
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উচ্চঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরিবর্তে এখন সংস্কারে পক্ষে সিসিক

---সিলেট প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৪৫মি.) সিলেট ৩২টি ভবনকে ভূমিকম্পে উচ্চঝুঁকিপূর্ণ চিহ্নিত করে অভিযানে নেমেছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক) তবে মাত্র দুটি ভবন ভাঙার পর অদৃশ্য কারণে থেমে গেছে এ ঝুঁকিপূর্ণ ভবনবিরোধী অভিযান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিটি করপোরেশন। বরং সংস্কারের মাধ্যমে ভবনগুলো টিকিয়ে রাখার পক্ষে সিসিক প্রকৌশলীরাও ভবনগুলো ভাঙার বদলে সংস্কারের পক্ষেই মত দিয়েছেন।

এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিটি কর্পোরেশন নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে প্রথম থেকেই, আর এ কারণের এ সকল ভবন ভেঙে অপসারণের বিকল্প পদ্ধতি বিবেচনা করছেন প্রকৌশলীরা।

তিনি বলেন, বিশেষজ্ঞরা রেট্রোফিটিং পদ্ধতির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করলে আর ভাঙ্গতে হবে না বলে মত দিয়েছেন। বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যদি রেট্রোফিটিং পদ্ধতি নগরীর ঝুঁকিপূর্ণ ভবন মেরামতে কার্যকর হয়, তাহলে আর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার প্রয়োজন পড়ছে না।

জানা যায়, ভূমিকম্পের জন্য দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেটে গত দুই দশকে নীতিমালা না মেনেই গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। এছাড়া পুরনো ভবনগুলোতেও নেই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা। ফলে নগরীর বেশির ভাগ ভবনই রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়।

সিসিক সূত্রে জানা গেছে, সিসিকের পক্ষ থেকে শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩২টি অধিক ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে মালিকপক্ষকে নোটিস দেয় সিসিক।

নাম প্রকাশ না করার শর্তে সিসিকের একজন কর্মকর্তা জানান, উচ্চঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় সাতটি সরকারি অফিস, চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, বাণিজ্যিক ভবন ছয়টি এবং বাকিগুলো আবাসিক বহুতল ভবন রয়েছে।

সিসিক সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল দিয়ে সম্প্রতি নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা হয়। এসব ভবন ভেঙে দেয়ার জন্য মালিকপক্ষকে সময়সীমা বেঁধে দেয়া হয়।

নির্ধারিত সময়সীমার মধ্যে মালিকপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় গত ২১ এপ্রিল নগরীর তাঁতিপাড়ার একটি আবাসিক ভবন ভেঙে ফেলে সিটি করপোরেশন। এরপর ৮ এপ্রিল নগরীর শাহী ঈদগাহে এলাকার আরেকটি ভবন ভেঙে দেয়া হয়। গত ১০ মে সিসিকের মালিকানাধীন সিটি সুপার মার্কেটের আংশিক ভেঙে দেয়া হয়। তবে এরপর আরো ছয় মাস চলে গেলেও আর কোনো বহুতল ভবনের বিরুদ্ধেই অভিযানে নামেনি সিসিক। প্রথম দিকে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে বেশ তোড়জোড় দেখালেও এখন তা প্রায় স্তিমিত হয়ে পড়েছে।

জানা যায়, সিসিক অভিযান চালানোর পরই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মালিকরা আন্দোলনে নামেন। আদালতের শরণাপন্নও হন অনেকে। এছাড়া ভবন সংস্কারেও উদ্যোগী হয় কোনো কোনো ভবন কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন মালিকদের চাপ সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় সিটি করপোরেশন।

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার বদলে ‘রেট্রোফিটিং’য়ের মাধ্যমে সংস্কার করে এগুলো টিকিয়ে রাখার পক্ষে সিসিক।
এ ব্যাপারে সিসিকের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, পুরাতন ও ঝুকিপূর্ণ ভবনকে পুনরায় নিরাপদ ও দীর্ঘস্থায়ী করতে রেট্রোফিটিং এক আধুনিক কার্যকর পদ্ধতি। এ পদ্ধতিতে একটি ভবনের ঝুকিপূর্ণ অংশ চিহ্নিত করে তার সঠিক পরিমাপের মাধ্যমে পুনস্থাপন করে ভবনটিকে রক্ষা করা হয়।

তিনি বলেন, নগরীর ঝুকিপূর্ণ ভবন চিহ্নিত করার পর বিশেষায়িত কমিটি প্রথমে সেগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে পরবর্তীতে বিভিন্ন বিষয় বিবেচনা করে বিকল্প উপায় হিসেবে ভবনগুলো রেট্রোফিটিং পদ্ধতিরর মাধ্যমে না ভেঙে মেরামত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপাতত ভবনগুলোর ঝুঁকির পরিমাণ ও রেট্রোফিটিং এর সম্ভাব্যতা পরীক্ষা চলছে, যদি তা সফল হয়, তবে সেগুলো রেট্রোফিট করা হবে।

জহির বিন আলম বলেন, ২০১৩ সালে সিসিক আমাদের নিয়ে কমিটি করলে আমরা ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছিলাম। তবে এখন এ পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে। ভবনগুলো রক্ষা করে ঝুঁকি এড়ানো যায় কিনা, এ ব্যাপারে ভাবা হচ্ছে।

উচ্চঝুঁকিপূর্ণর তালিকায় থাকা নগরীর রাজা ম্যানসনের ব্যবস্থাপক নানা মিয়া বলেন, এরই মধ্যে আমাদের ভবনে অনেক সংস্কারকাজ করেছি। এছাড়া সংস্কারের একটি নকশাও সিটি করপোরেশনে জমা দিয়েছি। আমরা এখন নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)