শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে স্কুল শিক্ষিকা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে স্কুল শিক্ষিকা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে স্কুল শিক্ষিকা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদে ও খুনি স্বামীর ফাঁসির দাবিতে লামার সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধর করেছে। ৩১ অক্টোবর শনিবার বেলা ১২টায় লামা উপজেলা পরিষদের সামনে লামার ৫শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে যোগ দেয়। কান্না ঝরা কন্ঠে সকল বক্তারা খুনি থোয়াইশৈমং মার্মার দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি করেন।
জানা গেছে, লামা পৌরসভার ৩নং ওয়ার্ড সমিল পাড়ায় ৩০ অক্টোবর শুক্রবার রাত ৯টায় রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮)কে জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)। এসময় স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশের নিকট সে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। পুলিশ খুনি থোয়াইশৈমং কে গ্রেফতার করে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সিভিল সার্জন মর্গে প্রেরণ করেছে।

---

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ৭বছর প্রেম করে অবশেষে ৪মাস আগে বিয়ে করে তারা। ভালবাসার সংসার এভাবে ধ্বংস হয়ে যাবে এটা ভাবতে পারেনি তারা। সংসার গড়ার আগে ভেঙ্গে যাবে তা কারোরই জানা ছিল না।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, শিক্ষক নেতা আকতার উদ্দিন তপন, নুরুল আবছার, মোঃ ওহিদুল্লাহ, জাহেদ সারোয়ার, নাজিম উদ্দিন, ক্যচিংমে মার্মা, মীরা দাশ, আবদুল দয়ান, উথোয়াই মার্মা সহ প্রমূখ।
হত্যা মামলার তদন্তকারী অফিসার লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ দাস  বলেন, স্কুল শিক্ষক হত্যার ঘটনাটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-৩০ অক্টোবর ২০১৫ইং। খুনি থোয়াইশৈমং মার্মাকে গ্রেফতার করে শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসার জন্য বান্দরবান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় আজ শনিবার বেলা ১২টায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আপলোড : ৩১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ৪০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)