বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক হরি কিশোর চাকমা বাড়ী ফিরেছেন
সাংবাদিক হরি কিশোর চাকমা বাড়ী ফিরেছেন
ষ্টাফ রিপোর্টার :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটি সিনিয়র সংবাদকর্মী ও দৈনিক প্রথম আলো রাঙামাটি অফিস প্রধান এবং ষ্টাফ রির্পোটার অসুস্থ হরি কিশোর চাকমা চিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন।
২৭ ডিসেম্বর মঙ্গলবার রাঙামাটি শহরের হ্যাচারী এলাকায় হরি কিশোর চাকমার নিজ বাসায় তাকে ঢাকা থেকে চিকিৎসা শেষে নিয়ে আসা হয়।
২৮ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় ছুটে যান। চেয়ারম্যান হরি কিশোর চাকমার আত্মীয় স্বজনদের চিকিৎসা ও সঠিকভাবে ঔষুধপত্র প্রদানের অনুরোধ জানান।
উল্লেখ, গত ২৭অক্টোবর বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে শহরের ভেদভেদী এলাকার রাঙামাটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর সামনে দুর্ঘটনা হয়। ঢাকা হাসপাতালে দীর্ঘ প্রায় ২মাস চিকিৎসা শেষে ২৭ ডিসেম্বর মঙ্গলবার হরি কিশোর চাকমাকে শহরের হ্যাচারী এলাকায় তার নিজ বাসায় নিয়ে আসা হয়।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন