শিরোনাম:
●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২জন নিহত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২জন নিহত
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২জন নিহত

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৩ কাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১১মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলীয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ও গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

৩০ ডিসেম্বর শুক্রবার দুপুরে শিমুলীয়া এলাকা থেকে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বৃদ্ধের লাশটি উদ্ধার করেন।

নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৫০ বছর। চুল ও দাড়ি কাঁচা-পাকা। পরনে কালো রঙের প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।

রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের পূবাইল ও আড়িখোলা রেল স্টেশনের মাঝখানে শিমুলীয়ায় সকালে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, বৃদ্ধের দেহের বিভিন্ন অংশ কাটা। ভোরে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ধীরাশ্রম এলাকা থেকে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ি এএসআই মো. দাদন মিয়া যুবকের লাশটি উদ্ধার করেছে।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো জিন্স প্যান্ট রয়েছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ি এএসআই মো. দাদন মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঢাকা- ময়মনসিংহ রেল রুটের ধীরাশ্রম এলাকায় সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। যুবকের দেহের বিভিন্ন অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোরে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ