শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মেহেরপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার
মেহেরপুরে পুলিশের অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার
মেহের আলী বাচ্চু মেহেরপুর প্রতিনিধি :: ৩০ ডিসেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর মাঠের রাস্তা থেকে মনির হোসেন (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দু’রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, দু’টি রাম দাদ লাইলোনের রশি । গেলরাতে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে গ্রেপ্তার করে। সে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় পুলিশ।
গ্রেফতার মনির হোসেন গাংনী উপজেলার কসবা পশ্চিম পাড়ার ওসমান মোলার ছেলে।
গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মনির হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ও তার দলের লোকজন গাংনী- হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মাঠে আজ ভোরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে মনির। এসময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দু’রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, দু’টি রাম দা ও লাইলোনের রশি।
এব্যাপারে গাংনী থানায় একটি মামলাসহ মনির হোসেনকে মেহেরপুর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মনিরের নামে মুজিবনগর থানায় ডাকাতি ও বোমা বিষ্ফোরণ, সদর থানায় দ্রুত বিচার আইনে ও গাংনী থানায় একটি হত্যা মামলা রয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা