শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » ২০১৭ সালের প্রত্যাশা ও সম্ভাবনা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » ২০১৭ সালের প্রত্যাশা ও সম্ভাবনা
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০১৭ সালের প্রত্যাশা ও সম্ভাবনা

---

লায়ন মো. গনি মিয়া বাবুল :: (১৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫মি. ২০১৭ ইংরেজি)  খ্রিষ্টীয় বর্ষ ২০১৬ বিদায় নিয়ে ২০১৭ সালের আজ প্রথম দিন। বিদায়ী বছরে আমাদের যথেষ্ট প্রাপ্তি রয়েছে, যদিও ২০১৬ সাল ছিলো দেশে জঙ্গি-সন্ত্রাস জেঁকে বসার বছর। এই বছরে দেশের বিভিন্ন এলাকায় ২৫টি জঙ্গী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে পুরোহিত, ভিক্ষু, যাজক, শিয়া, ও আহমদিয়া সম্প্রদায় এবং বিদেশী নাগরিক হত্যা। পুলিশ বলেছে দেশী জঙ্গিগোষ্ঠী নব্য জেএমবি এসব ঘটনা ঘটিয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের মতে, এখন জঙ্গিদের বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। তবে অভিজ্ঞ মহলের মতে জঙ্গি তৎপরতার স্রোতটি ক্ষীণ হয়ে পড়লেও একেবারে নিঃশেষ হয়ে যায়নি। জঙ্গি-সন্ত্রাসের বিষয়ে সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে। ২০১৬ সালে দেশের রাজনৈতিক অবস্থা ছিল প্রায় স্থীতিশীল। ২০১৬ সালে যুদ্ধাপরাধের বিচারের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেশ কয়েকজনের রায় কার্যকর হয়েছে, আরো কয়েকজনের রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল বড় সাফল্য বয়ে এনেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতি অক্ষুণœ রাখা সম্ভব হয়েছে। নানা সমস্যার পরও শিক্ষা, বিদ্যুৎ, কৃষি প্রভৃতি ক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জিত হয়েছে। দেশের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পদ্মাসেতুর নির্মাণ কাজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে দ্রুত এগিয়ে চলেছে। বছরের শুরু থেকে নির্বাচনী ব্যস্ততার মধ্য দিয়ে পার করতে হয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকারকে। মোট ৬ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই নির্বাচনে প্রায় সকল রাজনৈতিক দল দেশে প্রথমবারের মতো নিজস্ব দলীয় প্রতীকে অংশগ্রহণ করে। বছরের শেষের দিকে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এছাড়া নারাযণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনসহ বেশ কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। যা দেশের গণতন্ত্র চর্চায় ইতিবাচক প্রভাব রাখবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সমন্বিত প্রচেষ্টা থাকলে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা আরো তরাম্বিত হতো। ২০১৬ সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। আমি আশা করি, নতুন বছর ২০১৭ ভালো কাটবে, সবার জীবনে বয়ে আনবে সাফল্য। তবে নানা তথ্য, উপাত্ত ও অভিজ্ঞতার আলোকে বলা যায় যে, জাতীয় রাজনীতিতে সমঝোতা হবে বা সুবাতাস বইতে পারে এমন কোন লক্ষণ আমি দেখছি না। রাজপথ উত্তপ্ত থাকতে পারে নতুন বছর জুড়ে। আমি আশা করি, রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশে যাতে সংঘাত-সংঘর্ষ বন্ধ হয়, উন্নয়নের পথের বাধাগুলো অপসারিত হয়, তারা সেই উদ্যোগ ও প্রচেষ্টা গ্রহণ করবেন। কোন রাজনৈতিকদল আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার প্রশয় নিবেন না বলে আশা করি। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ জাগ্রত করতে হবে। আশা করি, নতুন বছরে মুক্তিযুদ্ধের প্রত্যাশার আলোকে মানুষের মৌলিক অধিকারসমূহ তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান প্রভৃতি নিশ্চিত করতে এবং সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে রাজনৈতিক দলগুলো কাজ করবে। সকল নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে গণতন্ত্র ও গণমাধ্যমকে অধিক শক্তিশালী করতে হবে। বাঙালীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির আলোকে বৈষম্যহীন শোষণমুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। সর্বক্ষেত্রে সমঅধিকার আইনগত অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্যে সর্বদা সচেষ্ট থাকতে হবে। দেশ ও জনগণের কল্যাণে সর্বদা আমাদের কাজ করতে হবে। ২০১৭ সালের সম্ভাবনার জন্যে প্রস্তুতি নিতে হবে জানুয়ারি প্রথম দিবস থেকেই, যেনো মানুষের সুখ-শান্তি ও গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমরা সকল রাজনৈতিক নেতৃত্বের ঐক্য চাই। জাতীয় ঐক্য নিশ্চিত করে তার মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। আমি মনে করি বিদায়ী বছর ২০১৬ সালের জঙ্গি-সন্ত্রাসের চেহারাটি বাংলাদেশের প্রকৃত চেহারা নয়, বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয়, পরোপকারী ও ধর্মভীরু। রাজনৈতিক নেতৃত্বে শুভবৃদ্ধির উদয় হলে সকলের প্রচেষ্টায় আমরা সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ২০১৭ সাল সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি।
লেখক পরিচিতি :
লায়ন মো. গনি মিয়া বাবুল
(শিক্ষক, কলাম লেখক ও সংগঠক)
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি





উপ সম্পাদকীয় এর আরও খবর

নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)