শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৫ আরোহী নিহত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৫ আরোহী নিহত
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৫ আরোহী নিহত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৭মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নয়ানগর নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ২জন নারী ও ২জন শিশু রয়েছে। এ সময় মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

৮ জানুয়ারি রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

নিহতরা হলেন গোয়ালবাথান গ্রামের রিপনের স্ত্রী নুশরাত জাহান লাকি আক্তার (৩৬) ও তার মেয়ে রুবাইদা নুশরাত রিভা (৬), রিপনের চাচাত ভাই বিদ্যুতের স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তার ছেলে তহসিন আহমেদ তালহা (৫) এবং রিপনের গাড়িচালক মিনহাজ উদ্দিন (৪৫)।

স্থানীয় খ্রিস্টান মিশন স্কুলে রুবাইদা প্লে গ্রুপে এবং তালহা নার্সারিতে পড়তো। সকালে তারা রিপনের প্রাইভেটকারে ওই স্কুলে যাচ্ছিল।

কালিয়াকৈর থানার এসআই রাসেল শেখ জানান, ঢাকা থেকে কলিকাতাগামী মৈত্রী ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে নয়ানগর এলাকায় যখন পৌঁছে সে সময় একটি প্রাইভেটকার অরক্ষিত রেলক্রসিং পার হতে চেষ্টা করে। লাইনে উঠে পড়া কারটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী, দুই শিশু ও প্রাইভেটকারচালক নিহত হন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া সংবাদটি নিশ্চিত করে বলেন, অরক্ষিত রেলক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রেলসড়ক পারাপার হচ্ছিল। এসময় কলিকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে প্রাইভেটকারটি বহুদূরে ছিটকে পড়ে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে কারে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ শহিদুল ইসলাম জানান, সকালে দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী-কলিকাতা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইচ্যুত হয়েছে। বগি উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও চাপাই এক্সপ্রেস এবং উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন আশেপাশের স্টেশনগুলোতে যাত্রাবিরতি করছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ