শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পরিব্রাজক দলের তুরাগ নদী পরিদর্শন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পরিব্রাজক দলের তুরাগ নদী পরিদর্শন
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পরিব্রাজক দলের তুরাগ নদী পরিদর্শন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১১মি.) তুরাগ নদীর পানি প্রতিনিয়ত কমছে। তুরাগে প্রকাশ্যে চলছে দূষণ, বেপরোয়া হয়ে উঠেছে দখলদার চক্র। তুরাগ নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে।

কহর দরিয়াখ্যাত তুরাগে এ শুষ্ক মৌসুমে চলছে বেপরোয়া দখল উৎসব। নদীর বুকে তৈরি করা হয়েছে পাকা দেয়াল ও নানা ধরনের অস্থায়ী স্থাপনা।

৭ জানুয়ারি শনিবার বাংলাদেশ নদী পরিব্রাজক দল (তুরাগ শাখা) তুরাগ নদীর বিভিন্ন অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব মন্তব্য করেন। সংগঠনটির কর্মকর্তারা গাজীপুরের কড্ডা, কাশিমপুর, জরুন, কারখানা বাজার, বাঘিয়া, সাকাস্বর ও মির্জাপুর বাজারের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোঃ মহিউল ইসলাম, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য রাহিম সরকার, তুরাগ ওয়াটার ওয়াচের প্রেসিডেন্ট মনোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক সাইফুর উসলাম মোল্লা, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আলী হোসেন, মাঈনুল ইসলাম টিপু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা খান, গাজীপুর জেলা শাখার সভাপতি মোস্তফা আযাদ ও সাধারণ সম্পাদক মতিউল আলম।

এছাড়া ওই পরিদর্শনে নদী পরিব্রাজক দল তুরাগ শাখার অর্ধ শতাধিক নদী উন্নয়নকর্মী ও নদীবন্ধু উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন বলেন, তুরাগ নদীর দূষণ ও দখলের এ চিত্র অত্যন্ত বেদনাদায়ক। আমরা নদী কমিশনের পক্ষ থেকে এর প্রতিকারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। নদীর দখলদার ও দূষনকারী কেউ রেহাই পাবে না।

মহিউল ইসলাম বলেন, সভ্যতা, সংস্কৃতি ও অস্তিত্বের ধারক এ নদীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে দেশের মানচিত্র থেকে এক সময় তুরাগ নামক এ নদীটি হারিয়ে যাবে।

নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনির হোসেন বলেন, তুরাগ নদীর সমস্যা চিহ্নিত। দখলদার ও দূষনকারী প্রতিষ্ঠান, ব্যক্তিও চিহ্নিত। এখন শুধু তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার পালা। এ ব্যবস্থা নিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক আন্তরিকতার।





আর্কাইভ