মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে : লায়ন মো. গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে : লায়ন মো. গনি মিয়া বাবুল

ঢাকা প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে এই স্বাধীনতা অর্জনের আনন্দ জাতি উপভোগ করে। এই দিবসটি বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ৮ টায় সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ঢাকার তোপখানা রোডস্থ রেড চিলি রেষ্টুরেন্টের ২য় তলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক মো. কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মো দুলাল মিয়া, মোঃ মাসুদ আলম ও এস এম আজাদ হোসেন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সহ-সভাপতি মো হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বারাকাতউল্লাহ পাটোয়ারী। সাধারণ সদস্য সালাম মাহমুদ, কবি খাদেমুল ইসলাম, জহিরুল হক বশির মোঃ এরশাদ খান, শাহ্ মোঃ আতিক, নাজমুল হুদা পাপ্পু, মোয়াল্লেম আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।





খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক