বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে তাহিরপুর গ্রামে ডাকাতদলের হানা : গ্রামবাসীর হাতে আটক-১
নবীগঞ্জে তাহিরপুর গ্রামে ডাকাতদলের হানা : গ্রামবাসীর হাতে আটক-১
নবীগঞ্জ প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.)
নবীগঞ্জ উপজেলার তাহিরপুর গ্রামে ডাকাতি সংঘটিতকালে জামাল উদ্দিন নামে এক ডাকাতকে আটক করেছে গ্রামবাসী। পরে গ্রামবাসী ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের নিকট সোর্পদ করেছে। অপর ডাকাতরা পালিয়ে গেছে। ধৃত ডাকাত উপজেলার পুরানগাওঁ গ্রামের আব্দুর রউপের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, ১০ জানুয়ারি মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আশ্বাফ আলীর বাড়িতে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয়। ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা আশ্বাফ আলীকে জিম্মি করে ১৫ ভড়ি স্বর্ণ, ১টা ল্যাপটপ, নগদ ২০ হাজার টাকাসহ মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের সুর চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। এ সময় জামাল উদ্দিন নামের এক ডাকাতকে গ্রামবাসী আটক করে গণধোলাই দেয়। অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল গেলে জনতা আটককৃত ডাকাতকে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে তোলে দেয়।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা