বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » জে.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি : অর্থমন্ত্রীর সাথে কমিটির সাক্ষাত
জে.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি : অর্থমন্ত্রীর সাথে কমিটির সাক্ষাত
নবীগঞ্জ প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৪৫মি.) নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান যোগল-কিশোর (জে,কে) পাইলটউচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালনের জন্য প্রধান অতিথি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে শতবর্ষ পূর্তি উৎসব কমিটির নেতৃবৃন্দ সিলেটে সাক্ষাত করেন । অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২৮ শে জানুয়ারী শনিবার সকালে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শতবর্ষ পূর্তি উৎসব কমিটির সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহ, অর্থ উপ-কমিটির আহবায়ক নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ এটি এম বশির, প্রচার উপ-কমিটি আহবায়ক সাইফুল জাহান চৌধুরী, আইন শৃঙ্খলা উপ-কমিটির মোস্তাক আহমদ মিলু, জে,কে স্কুলের দাতা সদস্য এডভোকেট রাজীব কুমার দে তাপস, রেজিষ্টেশন কমিটির সদস্য প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত