রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর দেনমোহর পরিশোধ না করায় স্বামী কারাগারে
স্ত্রীর দেনমোহর পরিশোধ না করায় স্বামী কারাগারে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৫মি.) পাবনার ভাঙ্গুড়ায় প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে পর পর তিনটি বিয়ে এবং স্ত্রীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধ না করার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী মমিন প্রাং (৩২) কে আটক করে ১৫ জানুয়ারি রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, ছয় বছর আগে উপজেলার বেতুয়ান গ্রামের মমিন প্রাং এর সঙ্গে ৫০ হাজার টাকা দেনমোহরে ভাঙ্গুড়া পৌর সদরের ভদ্র পাড়ার হামিদা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় হামিদার সুখ-শান্তির কথা বিবেচনা করে তাঁর পরিবার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আসবাবপত্র উপহার দেন। বিয়ের কিছুদিন পর থেকে মমিন নানা অজুহাতে হামিদাকে এড়িয়ে চলতে থাকে। বিয়ের বছর তিনেক পরেই হামিদার অনুমতি না নিয়ে মমিন পর পর আরো তিনটি বিয়ে করে। একপর্যায়ে মমিন তার প্রথম স্ত্রী হামিদাকে তালাক দিয়ে দেয়। পরে হামিদা তার বিবাহের সময় ধার্য করা দেনমোহরের ৫০ হাজার টাকা বুঝে না পাওয়ায় পাবনা কোর্টে মামলা করেন। মামলায় রায়ে মমিনকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয় আদালত।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা