শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’তে সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’তে সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন
রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকেএসপি’তে সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন

---ক্রীড়া প্রতিবেদক :: (২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৩মি.) আজ ১৫ জানুয়ারি-২০১৭ থেকে বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী মো. আরিফ খান জয় বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন।

এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিন্থেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার ফলে বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অনুশীলনে আসবে আমূল পরিবর্তন,সৃষ্টি হবে নতুন উদ্দীপনা ।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এর সভাপতিত্বে বিকেএসপি’র বোর্ড সভায় অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় আগামী এপ্রিল মাসে বিকেএসপি’তে সকল পর্যায়ের ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশন সমুহের সমন্বয়ে একটি জাতীয় ক্রীড়া সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় । উল্লেখ্য ১৯৯৬ সালে প্রথমবারের মত বিকেএসপি’তে জাতীয় ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কলেজ শাখার সাধারণ শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান শাখার কার্যক্রম পরিদর্শনসহ বিকেএসপি’তে বিদ্যমান বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাঁদের সাথে ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. কাজী আখতার উদ্দিন আহমেদ ও বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান । আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণলেয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ, বঙ্গবন্ধু ক্রীড়া সেবি কল্যান ফাউন্ডেশন সহ বিকেএসপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ।
সবশেষে সন্ধ্যায় বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





আর্কাইভ