শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙমাটি শহরে শিশু শ্রম বন্ধে জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন (ভিডিওসহ)
প্রথম পাতা » অপরাধ » রাঙমাটি শহরে শিশু শ্রম বন্ধে জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন (ভিডিওসহ)
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙমাটি শহরে শিশু শ্রম বন্ধে জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন (ভিডিওসহ)

---নির্মল বড়ুয়া মিলন :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১০মি.) রাঙামাটি পার্বত্য জেলা শহরে ব্যাপক হারে বেড়ে গেছে শিশু শ্রম। রাঙামাটি শহরে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা আসবাব পত্র তৈরীর কারখানায় কাজ শেখার নামে এই শিশু শ্রমিকরা বিভিন্ন আসবাব পত্রের ফুল তৈরীর কারখানা, আসবাব পত্র তৈরীর কারখানা থেকে শুরু করে ওয়েল্ডিংয়ের ওয়র্কশপ, ইটের ভাটা, লঞ্চ, জ্বালানী তেল বিক্রয়ের দোকান, নির্মান শ্রমিক, আবাসিক হোটেল ও হোটেল রেষ্টুরেন্টের কাজসহ গ্যারেজে ভয়াবহ ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করছে।
১৯৮৯ সালে জাতি সংঘ ১৯৩টি দেশের মধ্যে ১৯১টি দেশের অনুমোদন সাপেক্ষে বিশ্ব ব্যাপি শিশু অধিকার সনদ পাশ করে জাতি সংঘ, এই সনদে ৫৪টি ধারা রয়েছে। জাতি সংঘের শিশু অধিকার সনদের সংজ্ঞা অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু বাংলাদেশে মোট জনসংখ্যার ৪৮ ভাগ এদলে রয়েছে। ১৯১টি দেশের অনুমোদনকারি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের এই আইন অমান্য করে শিশুদের শ্রমিক হিসাবে ব্যবহার করছে রাঙামাটি পার্বত্য জেলায়ও।
---এব্যাপারে উদাসিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং রাঙামাটি জেলা প্রশাসন।
১৭ জানুয়ারি মঙ্গলবার রাঙামাটি শহরে অনুসন্ধানে জানা যায়, রাঙামাটি শহরে প্রায় চার’শ এর অধিক ফার্নিচারের দোকানে প্রায় একহাজারের অধিক শিশু শ্রমিক কাজ করছে। এসব শিশুরা আসছে দেশের চট্টগ্রাম, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে। শিশু শ্রমিকরা শুধু শ্রমিকই থাকছে না, উপযুক্ত অনুশাসন এর অভাবে এরা অভ্যস্থ হচ্ছে বিড়ি সিগারেটসহ নানা মাদক দ্রব্য গ্রহন ও উশৃংখল জীবন যাপনেও। এসব শিশু শ্রমিকদের কর্মস্থলে নাই কোন নিরাপত্তার ব্যবস্থা। অত্যন্ত অল্প পুঁজিতে শ্রম বিকিয়ে দেওয়া এই শিশুরা জীবনের স্বাভাবিক গতিচ্যুত হয়ে এরা শ্রমিক জীবনকে স্বাভাবিক মেনে নিয়েছে। এই শিশুদের এতটাই অন্ধকার দেওয়া হয়েছে যে পুর্ণ সহযোগিতা দেওয়া হলেও পড়ালেখায় ফিরবে না বলে জানায় শহরের কলেজ গেইট এলাকার ফার্নিচার কারখানায় কর্মরত জামাল, রিপন, আলমসহ কয়েকজন শিশু শ্রমিক। স্কুলের আঙিনা ছুঁতে না পারা এই শিশুরা খেলাধুলা নয় শ্রমিক জীবনটাই উপভোগ করতে অভ্যস্থ হচ্ছে।
বাংলাদেশে তথা সারা বিশ্বে শিশু শ্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকা সত্বেও শিশু অধিকার আইন লঙ্গন করে শিশুদের শ্রমিক বানিয়ে শিশু নির্যাতনে আরেক রুপ দিয়েছেন স্বয়ং শিশু শ্রমিকদের পিতা-মাতারা। এমনতাই দাবি করেছেন কয়েকজন ফার্নিচার কারখানার শিশু শ্রমিক নিয়োগকর্তা ও রেষ্টুরেন্টের মালিক। ফার্নিচার কারখানার কয়েকজন মালিক সিএইচটি মিডিয়াকে বলেন, অসহায় গরিব পিতামাতারা তাদের শিশুদের শুধুমাত্র দু’বেলা খাবারের বিনিময়ে কাজ শেখানোর জন্য কারখানায় রেখে যান, সুহানুভুতি দেখাতে গিয়ে আমরাও শিশুদের কাজে রাখছি, এতে করে কোমলমতি শিশুরা খেলাধুলা ও লেখাপড়া ছেড়ে শিশু শ্রমিক হয়ে পরছে। বয়স কম হওয়ায় স্বাভাবিকভাবে এরা নিয়োগকর্তার কথা শুনে এবং সবসময় বাধ্য থাকে।
---রাঙামাটি শহরে শিশু শ্রমিক বৃদ্ধির বিষয়ে জেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম সিএইচটি মিডিয়াকে বলেন, অল্প পুঁিজতে বাধ্য ও অধিক কর্ম সম্পাদনকারী পায় বলে নিয়োগকর্তারা শিশু শ্রমিকদের লুপে নিচ্ছে, অপরদিকে গরিব, অসচেতন পিতা মাতারা আগে-পিছে না ভেবে নিজেদের সন্তানদের এসব ঝুঁকিপুর্ণ কাজে পাঠাচ্ছে।---
রাঙামাটি শহরে শিশু শ্রম বন্ধে করণীয় বিষয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গ্যানাইজেশন (আইএলও)’র বাংলাদেশের জাতীয় কনসালটেন্ট ফিরোজ আলম মোল্লা সিএইচটি মিডিয়াকে বলেন, প্রথমত শিশুর পিতামাতাকে সচেতন করতে হবে, শিশুর নিয়োগকর্তাকে বোঝাতে হবে এরপরও যদি কোন শিশু শ্রমিক নিয়োগকর্তা শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ করে তাহলে সরাসরি ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে আইন প্রয়োগের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে শিশু শ্রমিককে অভিবাবক অথবা সরকারী হেফাজতে নিয়ে পুনর্বাসন করে লেখা পড়া ও অন্যান্য কারিগরি জ্ঞান দিয়ে শিশুর ভবিষ্যত সফল করা যেতে পারে।
শিশু শ্রম বন্ধে রাঙামাটি জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহযোগিতা চেয়েছেন স্থানীয় সচেতন মহল।
ভিডিওসহ





আর্কাইভ