বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাপাসিয়াতে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৮
কাপাসিয়াতে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৮
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৬মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু শিক্ষার্থীসহ অন্তত ৮ নারী-পুরুষ আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন লোহাদী গ্রামের ওয়াসিফ (৩), আমরাইদ গ্রামের জামালের ছেলে তাকবির (৫), দরগা গ্রামের মোছলেম (৩২), একই গ্রামের মানিকের ছেলে, বরহর গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে, বেলাশী গ্রামের শাহ আলমের মেয়ে, দুলর্ভপুর গ্রামের মো. সায়েব আলীর স্ত্রী (৫০) ও আমরাইদ বাজারের ব্যবসায়ী বিল্লালের মেয়ে সাদিয়া (৪)।
লোহাদী দারুল উলুম বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল বারিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১৫ জানুয়ারি রবিবার বিকেল ৪ টায় আমার নাতনি ওয়াসিফ তার মায়ের কোলে ছিল। পাগলা কুকুর এসে লাফ দিয়ে শিশুটির মুখ ছিড়ে ফেলে। এখন ঢাকা মেডিকেল হাসপাতালের ৪ তলায় আছি।
বড়হর গ্রামের সিরাজ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার মেয়েকে কুকুর কামড়াইছে। চেয়ারম্যান এর সার্টিফিকেট দরকার। মেয়েকে ইনজেকশান দিলে সার্টিফিকেট লাগে। কি যে করি। আরো মানুষকে কামড়াচ্ছে। কোনো ব্যবস্থা নেই।
স্থানীয় হোমিও ডাক্তার ও সহকারি শিক্ষক ফজলুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কুকুরের ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান আবদুল হাই সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া অতীব জরুরী।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আনিসুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক সরকারিভাবে কুকুর নিধনে আমরা বিভাগীয় কোনো ব্যবস্থা নিতে পারি না।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা