শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে অদ্ভুত আকৃতির মাথা নিয়ে বেড়ে উঠছে এক শিশু
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে অদ্ভুত আকৃতির মাথা নিয়ে বেড়ে উঠছে এক শিশু
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে অদ্ভুত আকৃতির মাথা নিয়ে বেড়ে উঠছে এক শিশু

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামে বেড়ে উঠছে রাহিম (৪) নামক অদ্ভুত আকৃতির মাথা বিশিষ্ট এক ছেলে শিশু। তার পিতার নাম নাসির উদ্দিন। চার বছর বয়সী শিশুটির পুরো শরীরের ওজন ১৫ কেজির মতো হলেও কেবল মাথাটির ওজন ১০ কেজির কাছাকাছি।
শিশুটির মা রোজিনা খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রায় চার বছর পূর্বে সুস্থ সবল এ ছেলে সন্তানটি প্রসব করেন তিনি। জন্মের মাস খানেক পর থেকে শিশুটির মাথা স্বাভাবিকের চেয়ে বেশি বড় হতে থাকে। টিকা দিতে গেলে স্বাস্থ্য কর্মীরা এ ব্যাপারে চিকিৎসকের স্মরণাপন্ন হতে বলেন। রাহিমের পিতার বসত বাড়িটুকু ছাড়া অন্য কোন জমাজমি ও নেই। শ্রমিকের কাজ করেন। অনেক কষ্টে দুইবার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়ে যায়। ডাক্তাররা বলেছে মাথার মগজে পানি জমেছে। বাড়ি টুকু ছাড়া বিক্রি করার মতো আর কোন সহায় সম্বল না থাকায় চিকিৎসা বন্ধ হয়ে আছে রাহিমের।
তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, “শিশুটি ভাড়ি মাথা নিয়ে দাড়াতে, বসতে এবং কথা বলতে পারে না। মাথার উপরের অংশ তুলতুলে নরম। যতক্ষণ জেগে থাকে মোবাইলে গান শুনে শিশুটি। মোবাইলের গান বন্ধ করা হলে চিৎকার শুরু করে। যতক্ষণ না ফের মোবাইলে গান চালু করা হয় ততক্ষণ কাঁদতেই থাকে”। সব সময় শিশুটির পাশে থাকতে হয় বলে অন্য কোন কাজ করতে পারেন না মা রোজিনা। উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো শিশুটি ভাল হতে পারে কিন্তু এর জন্য যে টাকার প্রয়োজন তা জোগাড় করতে না পারায় আশাহত শিশুটির মা বাবা। কোন হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলে স্বাভাবিক হতেও পারে শিশুটির জীবন।





আর্কাইভ