শনিবার ● ২৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ব্লু বার্ডের ছাত্র গ্রেফতার
সিলেটে ব্লু বার্ডের ছাত্র গ্রেফতার

সিলেট প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৭মি.) সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের তিন সদস্য আহত হওয়ার ঘটনায় কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
তার নাম ফরহাত। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ফরহাতকে নগরীর বাগবাড়িস্থ বাসা থেকে আটক করা হয়।
কতোয়ালী থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ উপলক্ষে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল থেকে ব্লু বার্ড স্কুলের জুনিয়র ক্যাম্পাসে (সিলেট প্রেসক্লাবের বিপরীতে) প্র্যাকটিস করছিল বিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্যরা। প্র্যাকটিস চলাকালে কয়েকজন যুবক ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায়।
এ সময় দৃষ্কৃতকারীরা একটি ঢিল ছুঁড়ে মারলে সেটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রদীপ চন্দ্র দেবনাথের ওপর পড়ে যায়।
এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে মারামারির ঘটনা ঘটে। এর প্রতিবাদে শতাধিক বিক্ষুব্ধ যুবক রাতে সুবিদবাজারে সড়ক অবরোধের সৃষ্টি করে।





রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন