মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) গাজীপুরে এক গৃহবধূকে হত্যার দায়ে আবুল কালাম ওরফে কালু (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য একটি ধারায় কালুকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং আরো তিন হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত কালু গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দপাড়া এলাকার মান্নান ওরফে মনা চৌধুরীর ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন- একই এলাকার কান্দুর আলীর ছেলে ফজলুল হক, নাসির আলী গাইনের ছেলে নাজিম উদ্দিন ওরফে নজুমদ্দিন ও জালাল উদ্দিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান মামলার বরাত দিয়ে সিএইচটি মিডিয়াকে জানান, চান্দপাড়া এলাকার করিমন নেছা (২৮) নামে এক নারীর সঙ্গে জনৈক চান মিয়ার বিয়ে হয়। এ সংসারে তাদের একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়। এক পর্যায়ে করিমন নেছা একই এলাকার কালুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে চান মিয়াকে তালাক দেয়। এরপর করিমন নেছা তার ভাইয়ের বাড়িতে চলে আসে। এক পর্যায়ে ১৯৯৯ সালে ১২ জানুয়ারি করিমন নেছা তার অপর বোনের বাড়ি থেকে ইফতার করে ভাইয়ের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়।
পরে ২৫ জানুয়ারি দুপুরে চান্দপাড়া এলাকার একটি পুকুরের থেকে করিমন নেছার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ওই দিনই নিহতের ভাই সফি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন বিচারক।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. হুমায়ুন কবীর ও আব্দুল রশিদ ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা