শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি পৌর মেয়রসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি পৌর মেয়রসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি পৌর মেয়রসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

---
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ আট আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমান তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
খাগড়াছড়ি কোট ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বাদি হয়ে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমকে প্রধান করে ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্তরা অন্তবর্তীকালিন জামিনে ছিলেন।
বৃহস্পতিবার নির্ধারিত হাজিরা তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন । গ্রেফতারি পরোয়ানা জারিকৃত অপরাপর আসামীরা হচ্ছে, হুদয় মারমা, ফারুক, মো. জামাল, রাহুল, শরিফ, শামীম গাজি ও মিন্টু।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চেীধুরীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম সহ অপরাপর আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সকালে খাগড়াছড়ি জেলা শহরের নারকেল বাগান এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সনাতন সম্প্রদায়ের নেতা নির্মলেন্দু চৌধুরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে এবং অবস্থার অবনতি হওয়ায় সর্বশেষ তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, তার ছোট ভাই পৌর মেয়র রফিকুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)