শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে চলছে মাদকসেবীদের নিরাপদ বানিজ্য
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে চলছে মাদকসেবীদের নিরাপদ বানিজ্য
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগীতে চলছে মাদকসেবীদের নিরাপদ বানিজ্য

---
বরগুনা প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) মাদক পিছু ছাড়ছে না বেতাগী উপজেলাবাসীর। ছোবলে নীল হচ্ছে যুব সমাজ। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে অসহায় স্থানীয়রা।
দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জনপদের সর্বত্র ছেয়ে গেছে মাদকে। যুবসমাজের পাশাপাশি কলেজ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও আসক্ত হয়ে পড়েছে। দিন দিন বাড়ছে এদের সংখ্যা। এমনকি শিশু-কিশোররাও কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে।
এদের গন্তব্য কোথায় বলা মুশকিল। উপজেলা প্রশাসনের তত্পরতা, পুলিশের রেড-অ্যালার্ট, আলোচনা সভা ও লেখালেখি কোনো কিছুই কাজে আসছে না। বরং পৌর শহর, প্রত্যন্ত পল্লীর অলি-গলি ও হাঁট-বাজার সবখানেই ওদের অবাধ বিচরণ।
স্থানীয়দের অভিযোগ, আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের সাথে এদের সংখ্যতা রয়েছে। এছাড়া রয়েছে ব্যাপক নেটওয়ার্ক। এদের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদের ঘটনা নতুন নয়, কিন্তু এখন তারাও অসহায়। ইতোপূর্বে উপজেলার ভোলানাথপুর ও পূর্ব বেতাগী গ্রামের লোকজন প্রতিবাদ করতে যেয়ে অনেকে মামলায় জড়িয়েছেন। তাই গাঁজা ব্যবসায়ীর ভয়ে তারা ভীতসন্ত্রস্ত। কখন কোথায় তাদের আবার নতুন মামলায় জড়ানো হয়। উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে প্রায় সর্বত্র গাঁজাসেবী ও ব্যবসায়ীদের নেটওয়ার্ক রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন থানা সংলগ্ন বিষখালী নদীর পাড়, ২নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার, পূর্ব বেতাগী স্লুইজ গেট, ৩নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড, মহিলা মাদ্রাসা, ৪নং ওয়ার্ডের পৌর ভবন, বেড়িবাঁধ, বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বর, বেতাগী ডিগ্রী কলেজ চত্বর, ৭নং ওয়ার্ডের কচুয়া-বেতাগী ফেরিঘাট, বউ বাজার, ৮নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, উপজেলা পরিষদের আবাসিক এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, বেতাগী গার্লস স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের কালিবাড়ি সংলগ্ন শহর রক্ষা বাঁধ ও উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও অরক্ষিত এলাকায় প্রায়ত্রই কমবেশি গাঁজা সেবীদের আখড়া বসে।
এছড়াও গ্রাম অঞ্চল গুড়ে দেখা যায়,হোসনাবাদ,মোকামিয়া,কাজিরাবাদ,বুড়ামজুমদাড়,সরিষামুড়ি ইউনিয়ানেে কিছু জঙ্গলে ও মুক্ত পরিবেশে সন্ধার পর-পরই বসানো হয় মাদকসেবীদের বাজার বা. আড্ডা খানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান জানান, মাদকাসক্তদের কোনো ছাড় নয়, তাদের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, মাদকসেবী ও ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।





আর্কাইভ