শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন
প্রথম পাতা » কক্সবাজার » উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন

---
উখিয়া প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) সারাদেশের ন্যায় উদাসীনতায় হালনাগাদ হয় না উখিয়ার তথ্য বাতায়ন। বাংলাদেশের প্রবেশদ্বার কিংবা এই পোর্টালের মাধ্যমে দেশের সরকারি সকল অফিসের সাথে সহজে যোগাযোগ করার মাধ্যম হলেও ব্যাহত হচ্ছে নিয়মিত আপডেট করার অভাবে।
জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্য বাতায়ন যা বাংলাদেশের সকল সরকারি অফিসের তথ্য দ্বারা সমৃদ্ধ। সরকারি উদ্যোগে ২৫ হাজার সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট একসূত্রে সংযুক্ত করার নজির বিশ্বের বুকে সর্বপ্রথম বাংলাদেশেই স্থাপিত হয়েছে। সরকারের প্রতিটি দপ্তরের মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিরলস পরিশ্রমের ফসল এ তথ্য বাতায়ন। সব ধরণের তথ্য ও সেবা ছাড়াও এ বাতায়নে রয়েছে বাংলাদেশের পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি। সকল সরকারি ওয়েবসাইটকে একত্রে সংযুক্ত করে প্রতিটি নাগরিকের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতেই এই জাতীয় বাতায়ন করা হয়েছে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা এবং সরকার ও নাগরিকের মধ্যকার দূরত্ব কমানোর লক্ষ্যে এ বাতায়নের যাত্রা। ক্রমেই এর ব্যাপ্তি বিশাল হয়ে এখন ২৫ হাজার সাইটের অনন্য এক তথ্য ভান্ডারে পরিণত হয়েছে।
একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় দেশের সকল সরকারি ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরা; কেন্দ্র অর্থ্যাৎ মন্ত্রণালয়/বিভাগ থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত তথ্য প্রবাহ নিশ্চিত করা; জাতীয় তথ্য বাতায়ন সেবামুখী ও ব্যবহারকারী বান্ধব এবং সহজে হালনাগাদ যোগ্য হলেও নিয়মিত হালনাগাদ করছে না স্ব স্ব প্রতিষ্ঠান।
একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটি মাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় বাংলাদেশ সরকারের সেবাসমূহের সব রকম তথ্য সহজে জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে যা সেবাকুঞ্জ নামীয় সেবা বাতায়নে রয়েছে এবং সেবাসমূহ যাতে খুব সহজেই প্রদান করা যায় সে লক্ষ্যে সার্ভিস প্রসেস ম্যাপ তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সরকারের জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবপোর্টালের তথ্য, পোর্টালে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবপোর্টাল থেকে সহজে পাওয়ার কথা।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, জাতীয় তথ্য বাতায়নটি স্ব-স্ব অফিস থেকে আপডেট রাখার কথা। কিন্তু কর্মকর্তা, কর্মচারীদের উদাসীনতার কারণে এটা হয়ত: নিয়মিত আপডেট হচ্ছে না।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ২৫ আগষ্ট ২০১৬সালে উখিয়া থানায় যোগদান করলেও অদ্যবধি বাংলাদেশ তথ্য বাতায়নে তাঁর প্রোফাইল আপডেট করা হয়নি। তথ্য গুলো কে আপডেট কারা করবে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। একই অবস্থা উপজেলা প্রকৌশলীর কার্যালয়েও।
বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশ হতে সকল শ্রেণীর ব্যবহারকারীগণ তাদের প্রয়োজন অনুসারে এই ওয়েব পোর্টাল ব্যবহার করলেও তথ্য-উপাত্ত হালনাগাদ না থাকায় ইউনিক ভিজিট যেমন কমে যাচ্ছে তেমনি সাধারণ তথ্য বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। জাতীয় তথ্য বাতায়নের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আন্তরিকতার পাশাপাশি তথ্যমন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন সুশীল সমাজ।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)