বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কালীগঞ্জে চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২১মি.) গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্রাহকদের ২১ হাজার টাকা জরিমানাও করা হয়।
এদিকে, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের খবর পেয়ে ওই এলাকায় অবৈধ গ্রাহকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অবৈধ গ্রাহকদের কেউ কেউ আবার স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস কর্তৃপক্ষ চায় না স্থানীয় নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা বা জরিমানা হোক। আর এ কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নির্দেশে জেলার টঙ্গী ও কালীগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিং করানো হয়েছে। যারা অবৈধ গ্যাস সংযোগ স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেছে তারা পার পেলেও যারা স্বেচ্ছায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নাই তাদের বিরুদ্ধে জেল জরিমানা হবে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই তিন গ্রামের ১০ কিলোমিটার এলাকার প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে প্রায় সাড়ে ৪ হাজার রাইজার জব্দসহ লক্ষাধীক ফুট পাইপ উঠিয়ে ফেলা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মুঃ মুশফিকুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্রাহকদের ২১ হাজার টাকা জরিমানাও করা হয়।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা