শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার
গাজীপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার
![]()
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৫মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া টেকপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জয়দেবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানি ৪২ বছর। তার পরনে জলপাই রংয়ের হাফপ্যান্ট রয়েছে।
জয়দেবপুর থানার এসআই মোঃ শহিদুল্লাহ হিরু এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দুপুরে কুনিয়া টেকপাড়া এলাকায় আয়েশ আলীর বাড়ির পেছনে ঝিলেরপাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে এবং দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের দেহটি পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করা ছিল। নিহতের মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, তাকে অন্যত্র পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা