শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কুমিল্লা » নাম বদলের সুযোগ নাই, কুমিল্লা নামে’ই বিভাগ চায়
প্রথম পাতা » কুমিল্লা » নাম বদলের সুযোগ নাই, কুমিল্লা নামে’ই বিভাগ চায়
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাম বদলের সুযোগ নাই, কুমিল্লা নামে’ই বিভাগ চায়

--- কুমিল্লা প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ময়নামতি নয় কুমিল্লা বিভাগই চাই দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মাহমুদুল হাসান এর পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস সাহিদুর রহমান তামান্না, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাশনাল কংগ্রেস- বাংলাদেশ এর প্রেসিডেন্ট মো. ছাবের আহম্মেদ (কাজী ছাব্বির), আদর্শ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমিন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জসীম উদ্দিন মজুমদার, ইসমাইল হোসেন সিরাজী, শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেব, এডভোকেট আব্দুর রহিম রনি, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের সহ-সদস্য সচিব এম. সাইফুল ইসলাম মজুমদার ও আবু সাইদ পটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে যা যা করার দরকার আমরা কুমিল্লা বিভাগবাসী সবকিছু করতে প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদানসহ প্রয়োজনে কুমিল্লা বিশ্বরোডে অবস্থান-ধর্মঘট কর্মসূচির মধ্য দিয়ে বর্তমান সরকারকে বিভাগ ঘোষণা করতে বাধ্য করা হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ঐতিহ্যবাহী কুমিল্লার নাম পরিবর্তন করে কার স্বার্থে ময়নামতি করা হল জাতি জানতে চায়। কুমিল্লাবাসীর প্রাণের স্পন্দনকে যারা রক্তক্ষরণ করেছে তাদেরকে কোনদিনও ক্ষমা করা হবে না। নেতৃবৃন্দ আরো বলেন, কুমিল্লা বিভাগের সাধারণ মানুষের বিভাগ দাবি আদায়ের ব্যাপারে কোন রাজনীতি নেই। দলমতের ঊর্ধ্বে এসে সকল পেশাজীবী ও সাধারণ মানুষ এই দাবির পক্ষে রয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, কুমিল্লা বিভিাগের “নাম বদলের সুযোগ নাই, কুমিল্লা নামে’ই বিভাগ চাই।”এই দাবি শুধু আমাদের দাবি নয়। এই দাবি কুমিল্লা বিভাগের সকল জনগণের প্রণের দাবি। তিনি বলেন, দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে কুমিল্লা বিভাগের সর্বস্তরের জনগণ “ময়নামতি নয়, কুমিল্লা নামে’ই বিভাগই চায়।” সুতরাং খুব দ্রুত কুমিল্লা নামে’ই বিভাগ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেন, আগামী ৭ দিন আমরা সরকারের কাছে সময় নির্ধারণ করে দিলাম। এই সময়ের মধ্য দিয়ে আমাদের দাবির পক্ষে সরকার প্রকাশ্যে বক্তব্য এবং অবস্থান না গ্রহণ করলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিসহ আরো কঠিন কর্মসূচি প্রদান করতে বাধ্য হবো। কুমিল্লবাসী আমাদের সাথে রয়েছেন। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে আমরা গণস্বাক্ষরসহ অন্যান্য কর্মসূচি প্রদান করবো। তিনি আশা ব্যক্ত করেন কুমিল্লার সর্বস্তরের জনগণ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে আমাদের পাশে থাকবেন।





কুমিল্লা এর আরও খবর

অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ
কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা
লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)