শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বরগুনার বাস মালিকদের যাত্রী হয়রানীর বিরুদ্ধে সাধারন মানুষ ফুসে উঠেছে
প্রথম পাতা » বরগুনা » বরগুনার বাস মালিকদের যাত্রী হয়রানীর বিরুদ্ধে সাধারন মানুষ ফুসে উঠেছে
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনার বাস মালিকদের যাত্রী হয়রানীর বিরুদ্ধে সাধারন মানুষ ফুসে উঠেছে

--- বরগুনা প্রতিনিধি ::(৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) অনির্দিস্ট কালের বাস অবরোধের পর এবার বরগুনার বাস মালিকদের বিরদ্ধে স্বেচ্ছাচারীতা, অবৈধভাবে রুট দখল, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে।
নির্দিষ্ট স্থানে বাস টার্মিনাল স্থাপন ওযাত্রীদের হয়রাণী করার প্রতিবাদে এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবীতে বরগুনায় যাত্রী অধিকার রক্ষা কমিটি ও সিটিজেন জার্নালিস্ট টিম নানা কর্মসূচী ঘোষনা করেন।কর্মসূচীর অংশ হিসাবে  ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় টাউন হল চত্তরে মানব্বন্ধন ও অবস্থান কর্মসূচী করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। যাত্রী অধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দরা জানান। প্রভাবশালী বাস মালিকদের অবৈধ সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সেবার নামে হয়রানী করার অসংখ্য অভিযোগ রয়েছে তাদের কাছে। যদি কোন যাত্রী প্রতিবাদ করে তাদেরকে হতে হয় অপমান ও অপদস্ত।
যাত্রী সেবার নামে হয়রানী করার অধিকার বাস মালিকদের নাই। এটা তাদের বন্ধ করতে হবে। যাত্রী অধিকার রক্ষা কমিটির অর্থসম্পাদক তরুন অ্যাড. মিসকাত সাজ্জাত তার ফেসবুক স্টাটাসে বলেন, বাস মালিকদের অন্যায় দাবীর কারনে বেকার যুবকদের ভোগান্তিতে ও অসহায় পরিবার গুলোকে পথে বসিয়ে দিচ্ছে। যেসব গরীব ছেলেরা আগে রাস্তায় ঘুরতো,নেশার জগতে ডুবে ছিল তারা একটা বাইক কিস্তিতে কিনে মোটামুটি ভাবে সংসার চালাতো। তাদের ইনকাম ওদের অন্যায় দাবীর কারনে বন্ধ। অনেক পরিবার প্রধান নসিমন জাতীয় গাড়ি চালিয়ে ছেলে মেয়ে কে লেখা পড়া করাইতো,বাবা মাকে দেখতো বড় একটা পরিবার চালাইতো তাদের আয় রুজি বন্ধ।
তাদের সেচ্ছাচারিতার কারনে সকালে বরগুনা থেকে বাস ছাড়লে বরিশাল গিয়া পৌছায় ১২ টায় । ১০ টায় বরিশালে মিটিং এমারজেন্সি,এক্সিডেন্ট হইছে বেতাগী বা নলটনা দ্রত বাইকে হাসপাতাল নিয়া আসতে হবে কিন্তু অন্য কোন বাহনে যাওয়া যাবেনা বাস যেসময় ছাড়বে তাতেই যেতে হবে।

এ অন্যায় অত্যাচার দিনের পর দিন করে আসছে প্রভাবশালী বাস মালিকরা।
সাংবাদিক রদ্র রুহান তার দেয়া উল্লেখ্য করেন। মাইঠার একটু সামনে যেতেই একজন তরুন হাত তুললো গাড়ি থামাতে। গাড়ি থামলো, তরুনটিকে বিনয়ের সাথে অনুরোধ জানালো তার সাথে থাক বোনকে পরীরখাল এস এসসি পরীক্ষা কেন্দ্রে লিফট দিতে। অলরেডি সাড়ে ন’টা ওভার, কারন পরীক্ষা আরম্ভ হতে সময় বেশি নেই। ওই ছেলেটি জানালো, তার বোন বাসে চড়লে অসুস্থ হয়ে যায়, তাই অটোতে পরীরখালে রওয়ানা করছিল।
কিন্তুু ক্রোক পৌঁছতেই মালিক সমিতির লোকজন জোর করে অটো থেকে নামিয়ে বাসে তুলেছিল। পরীক্ষার্থী ওই মেয়েটি বাসে বমি করে অসুস্থ হয়ে পড়লে পথে এখানে নামিয়ে দেয়া হয়।
এই নিয়ম কোন দেশে আছে। যেখানে মানুষের মৌলিক অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছে।
এরকমের বাসমালিকদের জোর সিন্ডিকেটের অবসানে আজ সোমবার দিনব্যপি মানবন্ধন কর্মসূচি পালন করতে চলছে বরগুনার সুশীল সমাজ, শ্রামীক সমাজ, তরুন সমাজ, যুব সমাজ ও ভুক্তভোগি সকল সাধারন মানুষ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)