সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের স্মারকলিপি
রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের স্মারকলিপি
![]()
প্রেস বিজ্ঞপ্তি :: (৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ২০ ফেব্রুয়ারী সোমবার সকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য বাঙ্গালী কোটার দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় এর ভর্তিতে একপেশে উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করা এবং চাকুরীর নিয়োগে জনসংখ্যার আনুপাতিক হারে সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালীদের নিয়োগের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কর্তৃক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবরেও এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটিতে জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খান ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত