শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » শেষ হলো ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উরস
প্রথম পাতা » গাজিপুর » শেষ হলো ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উরস
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ হলো ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উরস

--- মুহাম্মদ আতিকুর রহমান আতিক, বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুর থেকে ফিরে :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৯মি.) ফরিদপুর জেলার সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের চারদিন ব্যাপী মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০১৭ শেষ হয়েছে।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ উরসের সমাপ্তি হয়।

বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ছাহেবের রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে এ উরস।

মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ছাহেবের রওজা মোবারক জিয়ারত শেষে লাখো মানুষ আখেরি মোনাজাতে অংশ নেন।

রওজা শরীফ জিয়ায়ত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ছাহেবের অন্যতম আধ্যাত্মিক প্রতিনিধি জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী, খাজা সাইফুল ইসলাম জামী মুজাদ্দেদী ও খাজা সায়েম আমীর ফয়সল সামী মুজাদ্দেদী এ মোনাজাতে শরিক হন।

আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও ঐক্য, বিশ্ব মানবকল্যাণ এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। রওজা শরিফ জিয়ারত ও আখেরি মোনাজাতকে ঘিরে মঙ্গলবার নতুন করে দেশ-বিদেশের আল্লাহর রহমত পিয়াসী নারী-পুরুষের অবিরাম কাফেলা অভাবনীয় দৃশ্যের অবতরণ করে। ৪০ বর্গকিলোমিটার এলাকায় একপর্যায়ে তিল ধারণের ঠাঁইও ছিল না। আখেরি মোনাজাতে শান্তিকামী মানুষের উপস্থিতি অতীতের সব রেকর্ড অতিক্রম করে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি শনিবার শুরু হওয়া চার দিনের উরস শরিফে দেশ-বিদেশের কোটি ভক্ত ও আশেকান-জাকেরানরা দরবার শরিফসহ আশপাশের জায়গা নিয়ে মহান আল্লাহতালার নৈকট্য লাভের আশায় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগির পাশাপাশি নফল এবাদতে মশগুল থাকেন।

মঙ্গলবার ভোরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি তথা বিশ্ব মানবের কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের উরস শরিফ শেষ হয়।

২০০১ সালের ৩০ এপ্রিল সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে বিশ্বওলি শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) দারুল বাকায় তশরিফ নেন। তার পর থেকেই প্রতিবছর এই দিনে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের উরস শরিফ শুরু হয়।

উল্লেখ্য, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ১৯৫৩ সালে তৎকালীন অজপাড়া গাঁ আটরশি গ্রামে উরস শরীফের সূচনা করেন। এর আগে ১৯৪২ সালে তদীয় আপন মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল খাজা এনায়েতপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেবের নির্দেশে প্রত্যন্ত পল্লী আটরশিতে আগমন করেন। সভ্যতা ও শিক্ষার আলো বঞ্চিত অত্যন্ত পশ্চাৎপদ এ গ্রাম থেকেই প্রথমে বাংলাদেশ এবং পরে বিশ্বব্যাপী হেদায়েতের বাণী প্রচার করেন বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেব।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ